ঝিনাইদহে ভিক্ষুকদের পুনর্বাসনে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

pic 2 ghrtg

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায়- সাইমুর রহমানঃ  খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে ঝিনাইদহের ৬টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব […]

প্রথম দল হিসেবে বিশ্বকাপে ব্রাজিল, বলিভিয়ার কাছে হেরে পিছিয়ে গেল আর্জেন্টিনা

প্যারাগুয়েকে পরাজিত করে প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। সাও পাওলোর এরিনা করিন্থিয়াসে নেইমার, ফিলিপ কোটিনহো ও মার্সেলোর গোলে ৩-০ ব্যবধানে প্যারাগুয়েকে পরাজিত করে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে টানা অষ্টম জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে মেসিবিহীন আর্জেন্টিনাকে লা পাজের ঘরের মাঠে ২-০ গোলের হারের লজ্জা দিতে একটু দ্বিধা করেনি বলিভিয়া। এই পরাজয়ে […]

ঝিনাইদহে ডিবি ওসি দাউদ হোসেন অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন

oc

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায়- সাইমুর রহমানঃ  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ও বন্ধু। এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন হাজারিকা, গেয়েছিলেন জীবনের জয়গান। এ চিরন্তন সত্যকে সামনে রেখে ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ […]

প্লেব্যাকে পরিনীতি

pariniti

সামনেই আসছে পরিনীতি চোপড়ার নতুন সিনেমা। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‘মেরে পেয়ারি বিন্দু’ নামের  সিনেমাতে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকে কন্ঠ দিলেন এই তারকা।  ছোটবেলা থেকেই নিয়েছেন গানের তালিম। কিন্তু পরবর্তীতে গানের বদলে অভিনয় দিয়েই সকলের মন জয় করেছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী পরিনীতি চোপড়া। এবারে নতুন সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানের জাদুতেও সকলকে মুগ্ধ করলেন তিনি! ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, […]

প্যারাগুয়েকে হারিয়ে ৩-০ গোলে জিতলো ব্রাজিল

neymar brazil

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে ৩-০ গোলে জিতলো ব্রাজিল।এ জয়ে আপাতদৃষ্টিতে বিশ্বকাপে পা দিয়েই ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোতে ক্যারিয়ারের ৫২তম গোল করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ব্রাজিল গোলের দেখা পায় ৩৪ মিনিটেই। পলিনহোর সহায়তায় জালে বল জড়ান ফিলিপ কুতিনহো। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। অবশ্য এর আগে একটি পেনাল্টি মিস করে বসেন […]

৪ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসি

messi intro14

সহকারি রেফারির সঙ্গে বাজে আচরণ করায় ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারবেন না তিনি।বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা  সবশেষ ম্যাচ খেলেছে চিলির বিপক্ষে। ওই ম্যাচ শেষে সহকারি রেফারিকে অপমান করায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে মেসিকে। বলিভিয়ার বিপক্ষে লা পাজের গুরুত্বপূর্ণ ম্যাচের […]

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

Sri Lanka cricket pitch

বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারলো না বাংলাদেশ। দাপুটে বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। প্রথম ওয়ানডে ৯০ রানের বড় ব্যবধানে জেতায় সিরিজে ১-০তে এগিয়ে রইলো টাইগাররা।বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুতে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে সময় গড়ানোর সঙ্গে বৃষ্টির তোড় বাড়তে থাকে। অবশেষে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় ম্যাচ বাতিল ঘোষণা […]

বাংলাদেশের লক্ষ্য ৩১২

5609 tamim

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো স্বাগতিকরা। ডাম্বুলায় সফরকারীদের ৩১২ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে ৬.২৪ গড়ে এ রান করতে হবে সফরকারীদের।  মঙ্গলবার ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন থারাঙ্গা ও দানুষ্কা গুনাথিলাকা। তবে […]

তাসকিনের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক

Taskin Ahmed

 ৪১তম ওয়ানডে ও পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তারকা পেসার তাসকিন আহমেদ।প্রথম ইনিংসের ৪৯ ওভার পর্যন্ত বাংলাদেশ বোলারদের ওপর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্টিম রোলার চালালেও ৫০ ওভারে দেখা যায় উল্টো চিত্র। ইনিংসের শেষ ওভারে জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। ওই ওভারের তৃতীয় বলে অসেলা গুনারত্নেকে (৩৯) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। পরের বলে সুরঙ্গা লাকমলকে (০) মুস্তাফিজের হাতে ক্যাচ […]

‘আলতাবানু’ সিনেমায় মম

momo swadeshnews24

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘আলতাবানু’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।আসছে এপ্রিলে ছবির শুটিং শুরু হবার কথা। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘আলতাবানু’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করবেন অরুণ চৌধুরী।মমর সঙ্গে জুটি হবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।এর আগে মিলন-মমর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি মুক্তি পায়।’স্বপ্নবাড়ি’ নামে আরো একটি ছবিতে […]

স্বদেশ পরিবারের পক্ষ থেকে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা।

shakib khan 04

দেশীয় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। তার প্রকৃত নাম মাসুদ রানা। গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সময়ের ব্যস্ত এ নায়ক শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন। তার নায়িকা হিসেবে ছিলেন ইরিন জামান। ছবিটি ব্যবসা সফল না হলেও ঢালিউডে শাকিব বেশ পরিচিতি পান তার নাচ, ফাইট ও […]

মেসিকে পেছনে ফেললেন রোনালদো

messi Ronaldo

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ ফুটবলার ক্রিশচিয়ানো রোনালদো।২০১৬/১৭ মৌসুমে সর্বাধিক উপার্জনকারী ফুটবলার হিসেবে বর্তমানে এক নাম্বারে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের এ তারকা। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় ফুটবলারদের সর্বাধিক আয়কারীদের নাম প্রকাশ করা হয়। ১২ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়, গেলো বছরের ব্যালন ডি’অরের শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন সিআর […]

মিজু আহমেদ আর নেই।

6ad42 Miju ahmed 20.11.16 1024x683

বাংলাদেশ চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি …রাজিউন)। সোমবার (২৭ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনজাপুর যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন। হঠাৎ ঐ সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা […]

বাংলাদেশের সামনে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার হাতছানি।

sakib al hasan

প্রথম ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে স্রেফ অসহায় আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখার ব্যাপারে। সিরিজের প্রথম ম্যাচে জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ। সে কাজটি সেরে বাংলাদেশ এখন সিরিজ জেতার সামনে। কী হবে যদি ২-১-এ সিরিজ জেতে বাংলাদেশ? কিংবা শ্রীলঙ্কাকে ৩-০তে ধবলধোলাই করে? বাংলাদেশের সামনে এখন র‍্যাঙ্কিংয়ের ছয়ে ওঠে […]

বিয়ে করলেন তাসনুভা এলভিন।

elvin

পছন্দের মানুষকে বিয়ে করলেন অভিনয়শিল্পী তাসনুভা এলভিন। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় নিজেদের বাড়িতে বিয়ের কাজটি সেরে নেন তিনি। তাঁর বর ফাহাদ রিজভী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘অবশেষে ফাহাদের ইচ্ছার পূর্ণ হলো।’ আর তাঁর বর ফাহাদ নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশন হিসেবে লেখেন, ‘অনেক যুদ্ধের পর […]