মেসিকে পেছনে ফেললেন রোনালদো

messi & Ronaldoআর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ ফুটবলার ক্রিশচিয়ানো রোনালদো।২০১৬/১৭ মৌসুমে সর্বাধিক উপার্জনকারী ফুটবলার হিসেবে বর্তমানে এক নাম্বারে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের এ তারকা। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় ফুটবলারদের সর্বাধিক আয়কারীদের নাম প্রকাশ করা হয়। ১২ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়, গেলো বছরের ব্যালন ডি’অরের শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন সিআর সেভেন। এতে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিও মেসি।ব্রাজিল ও বার্সার তারকা নেইমার আছেন এ তালিকার তৃতীয় স্থানে। অন্যদিকে ওয়েলস ও রিয়ালমাদ্রিদের ফরওয়ার্ড গ্যারাথ বেল আছেন চার নাম্বারে।এছাড়া আর্জেন্টিনা ও হেবেই চায়না ফরচুনের এজেকিয়েল লাভেজ্জি আছেন পঞ্চম স্থানে।প্রতিবেদনে আরো বলা হয়, ফুটবলারদের মূল বেতন ছাড়াও বোনাস এবং বিজ্ঞপানের মাধ্যমে আয়ের হিসেব যোগ করে এ তালিকা তৈরি করা হয়েছে।

এক নজরে সর্বাধিক উপার্জনকারী ফুটবলার:

নম্বর           নাম                           ক্লাব                          আয়
১       ক্রিশচিয়ানো রোনালদো      রিয়াল মাদ্রিদ          ৮৭.৫ মিলিয়ন ইউরো
 
২        লিওনেল মেসি                   বার্সেলোনা                  ৭৬.৫ মিলিয়ন ইউরো
 
৩     নেইমার জেআর                  বার্সেলোনা                  ৫৫.৫ মিলিয়ন ইউরো
 
৪       গ্যারাথ বেল                      রিয়াল মাদ্রিদ              ৪১ মিলিয়ন ইউরো
 
৫      এজেকিয়েল লাভেজ্জি         হেবেই চায়না ফরচুন             ২৮.৫ মিলিয়ন ইউরো

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,