বাংলাদেশের সামনে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার হাতছানি।

Bangladesh cricketer Shakib Al Hasan (2ndL) celebrates with teammates after he dismissed Sri Lankan cricketer Asela Gunaratne (2ndR) during the first one day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at The Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on March 25, 2017. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

প্রথম ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে স্রেফ অসহায় আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখার ব্যাপারে। সিরিজের প্রথম ম্যাচে জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ। সে কাজটি সেরে বাংলাদেশ এখন সিরিজ জেতার সামনে। কী হবে যদি ২-১-এ সিরিজ জেতে বাংলাদেশ? কিংবা শ্রীলঙ্কাকে ৩-০তে ধবলধোলাই করে?

বাংলাদেশের সামনে এখন র‍্যাঙ্কিংয়ের ছয়ে ওঠে যাওয়ার হাতছানি। ছয় নম্বর জায়গাটি শ্রীলঙ্কারই। ফলে এই সিরিজের বাংলাদেশ দুইভাবে লাভবান হতে পারে—এক জয়ে। বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বেই না, শ্রীলঙ্কার পয়েন্টও কমবে।
প্রথম ম্যাচ জেতার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩, শ্রীলঙ্কার ৯৭। দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতলে শ্রীলঙ্কার মোট পয়েন্ট কমলেও তা অবশ্য ভগ্নাংশের প্রভাব ফেলবে রেটিং পয়েন্টে। তখন শ্রীলঙ্কার পয়েন্ট ৯৭ থাকলেও বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৯৫। আর বাংলাদেশ যদি ৩-০তে সিরিজ জেতে; তখন দুই দলেরই রেটিং পয়েন্ট হয়ে যাবে ৯৬। মোট পয়েন্টের সুবাদে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ উঠে যাবে ছয়ে, শ্রীলঙ্কা নেমে যাবে সাতে।
আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের আটের মধ্যে থাকতে হবে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সাতে। বিশ্বকাপে খেলার ব্যাপারটা মাথায় থাকবে কি না—এই সিরিজ শুরুর আগে মাশরাফি বলেছিলেন, ‘এটা সব সময়ই মাথায় থাকে। তবে শুধু ২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবলে খেলোয়াড়দের জন্য চাপ হয়ে যাবে। যেভাবে খেলছে, সেটি সবাই উপভোগ করেছে, এটাই সবচেয়ে বেশি জরুরি। এখানেও তারা একইভাবে উপভোগ করবে। বড় বিষয় হচ্ছে, আমরা দেশের বাইরে খেলছি। গত বছরও আমরা সব ওয়ানডে খেলেছি দেশের মাটিতে। নিউজিল্যান্ডে সর্বশেষ যে তিনটি ওয়ানডে খেলেছি, প্রতিটিতে হেরেছি। এটা আমাদের জন্য অন্য রকম চ্যালেঞ্জ। আশা করি, উতরে যেতে পারব।’
মেহেদী মিরাজকে দলে নেওয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এই সিরিজটা যেহেতু আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এ জন্য তাকে দলে নেওয়া হয়েছে।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,