ঝিনাইদহে ডিবি ওসি দাউদ হোসেন অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন

স্টাফ রিপোর্টার,ocঝিনাইদহ ,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায়- সাইমুর রহমানঃ  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ও বন্ধু। এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন হাজারিকা, গেয়েছিলেন জীবনের জয়গান। এ চিরন্তন সত্যকে সামনে রেখে ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ হোসেন।

সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়া ও কালীচরণপুর ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের শিশু আনিচুজ্জামানকে চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা দিয়েছেন তিনি।

পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা, সেই জায়গায় মো. দাউদ হোসেন একদমই ব্যতিক্রমী চরিত্র। তিনি বরাবরই অসহায় মানুষের সেবায় কাজ করেন বলে জানান তাঁর সহকর্মীরা। পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব সৃষ্টিতে এমন কর্মকান্ডে কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাহিনীটির সদস্যরা।

ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, মানুষ হতে হলে কী ধরনের মানবিকতাবোধ থাকতে হয়, মো. দাউদ হোসেন সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন। এর আগেও তিনি নানা সেবামূলক কর্মকান্ডে এগিয়ে এসেছেন।

 

 

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,