প্লেব্যাকে পরিনীতি

ছোটবেলা থেকেই নিয়েছেন গানের তালিম। কিন্তু পরবর্তীতে গানের বদলে অভিনয় দিয়েই সকলের মন জয় করেছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী পরিনীতি চোপড়া। এবারে নতুন সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানের জাদুতেও সকলকে মুগ্ধ করলেন তিনি!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘মানা কে হাম ইয়ার নেহি’ শিরোনামের এই গানটির মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বলিউডে অভিষেক ঘটলো পরিনীতি চোপড়ার। কাউসার মুনীরের লেখা ও শচীন-জিগারের দ্বৈত মিউজিক কম্পোজিশনে মিষ্টি প্রেমের এ গানটিতে পরিনীতির মোহনীয় কণ্ঠে মাতোয়ারা বলিউড পাড়া।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এই গানটি নিয়ে অভিনেত্রী আলিয়া ভাট তার টুইট পোস্টে পরিনীতির উদ্দেশ্য করে লিখেছেন, “পরি, তুমি দারুণ গেয়েছো! মুগ্ধ হয়ে বারবার শুধু শুনেই যাচ্ছি!”বোনকে অভিনন্দন জানাতে ভোলেননি পরিনীতির কাজিন প্রিয়াঙ্কা চোপড়াও! তিনি লিখেছেন, “তোমাকে নিয়ে গর্বিত। অনেক সুন্দর গেয়েছো।”

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,