তাসকিনের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক

 Taskin-Ahmed৪১তম ওয়ানডে ও পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তারকা পেসার তাসকিন আহমেদ।প্রথম ইনিংসের ৪৯ ওভার পর্যন্ত বাংলাদেশ বোলারদের ওপর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্টিম রোলার চালালেও ৫০ ওভারে দেখা যায় উল্টো চিত্র। ইনিংসের শেষ ওভারে জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। ওই ওভারের তৃতীয় বলে অসেলা গুনারত্নেকে (৩৯) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। পরের বলে সুরঙ্গা লাকমলকে (০) মুস্তাফিজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। আর এর পরের বলে নুয়ান প্রদীপকে বোল্ড করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন পেস সেনসেশন। এ ইনিংসে ৮.৫ বলে ৪৭ রানের খরচায় হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।২০০৬ সালে ২ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন পেসার শাহদাত হোসেন রাজীব।একই দলের বিপক্ষে ২০১০ সালের ৩ ডিসেম্বের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক তুলে নেন স্পিনার আব্দুর রাজ্জাক।  একই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ২৯ অক্টোবর হ্যাটট্রিক করেন পেসার রুবেল হোসেন।সবশেষ ২০১৪ সালে ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিক করেন বাহাঁতি স্পিনার তাইজুল ইসলাম।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,