ঝিনাইদহে ভিক্ষুকদের পুনর্বাসনে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

pic (2) ghrtgস্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায়- সাইমুর রহমানঃ  খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে ঝিনাইদহের ৬টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ আব্দুর রহমান।

এছাড়াও পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, কালিচরণপুর ইউপি চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ মিল্টন, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, সুরাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার পোড়াহাটি, কুমড়াবাড়ীয়া, মহারাজপুর, কালিচরণপুর, পাগলা কানাই ও নলডাঙ্গা ইউনিয়নের ১’শ ২০ ভিক্ষুকদের মাঝে ছাগল, মুরগী, ওজন মাপার মেশিন ও ব্যবসায়ের মুলধন বিতরণ করা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,