প্যারাগুয়েকে হারিয়ে ৩-০ গোলে জিতলো ব্রাজিল

neymar-brazilদক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে ৩-০ গোলে জিতলো ব্রাজিল।এ জয়ে আপাতদৃষ্টিতে বিশ্বকাপে পা দিয়েই ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোতে ক্যারিয়ারের ৫২তম গোল করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ব্রাজিল গোলের দেখা পায় ৩৪ মিনিটেই। পলিনহোর সহায়তায় জালে বল জড়ান ফিলিপ কুতিনহো। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। অবশ্য এর আগে একটি পেনাল্টি মিস করে বসেন এ ব্রাজিল অধিনায়ক।৮৬ মিনিটে শেষ গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন মার্সেলো।ম্যাচে শুরু থেকেই নেইমারকে ঘিরে আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল প্যারাগুয়ে। তাকে বেশ কয়েকবারই ফাউল করে বসেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। কিন্তু তাতেও দমে যাননি নেইমার। নিজের স্বভাবসুলভ কৌশলে তা এড়িয়ে গেছেন ।এদিকে দিনের অপর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কলম্বিয়া। আর চিলি ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,