স্বপ্ন, সম্ভাবনা আর নতুন কিছু করে দেখাবার প্রয়াসে সামনের পথে হাঁটবে “ব্রাইডাল থিওরী”

bridal theory rj saimir swadeshnews24.com radioswadesh

মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির ধারণাকে নতুনত্ব দিতেই জন্ম হল “ব্রাইডাল থিওরী”র। বিয়ের বর-কনের জন্য প্রিমিয়াম ক্লাস ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে “ব্রাইডাল থিওরী” । বিয়ের মতো জীবনের সবচেয়ে আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে যুগপোযগী ধারণার সম্মিলন আর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেম […]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত ১.৮ টন ওজনের এই ব্রিটিশ বোমাটি নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

Germany bomb

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত একটি বোমা নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে জোর করে সরিয়ে নেয়া হয়েছে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বড়দিনেও লোকজনকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশ। সম্প্রতি নির্মাণ কাজ চালানোর সময় বোমাটি […]

নোভা’র ভোকালিস্ট শাকিল খানের মিউজিক ভিডিওতে মডেল জেসমিন মৌসুমি

jesmin shakil khan swadeshnews24

মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান:  সম্ভাবনাময়ী মডেল জেসমিন মৌসুমি  এবার নোভা’র ভোকালিস্ট শাকিল খানের মিউজিক ভিডিওতেনপ্রিয় মুখ অভিনেতা আহসান হাবীব নাসিম। গতকাল সন্ধ্যা ছিল শুধু গানের, গানপ্রিয় মানুষদের। গানকে যারা ভালবাসেন তাদের নিয়েই অ্যালবাম প্রকাশনার জমকালো আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্ট গতকাল পরিণত হয় তারার মেলায়। দেশের জনপ্রিয় ব্যান্ড […]

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই ৭৭ রানে হেরেছে বাংলাদেশ।

bangladesh vs nz 1

সিরিজের প্রথম ওডিআই ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পাহাড়সম ৩৪‌১ রান তাড়া করতে নেমে ২৬৪ করে বাংলাদেশ। সাকিব ও মোসাদ্দেক ফিফটি করেন। পাহাড়সম রান তাড়া করতে নেমে ৪৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য, মাহমুদুল্লাহ ও তামিমকে ফেরান জেমস নিশাম। আবারও ব্যর্থ হন সৌম্য ফেরেন মাত্র এক রানে। শুন্য রান করেন মাহমুদুল্লাহ। ইনিংস বড় করতে […]

মাত্র ৫৩ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ পপ শিল্পী জর্জ মাইকেল

2238

ক্রিসমাসের দিন মাত্র ৫৩ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ পপ শিল্পী জর্জ মাইকেল। তার মুখপাত্র জানিয়েছেন অক্সফোর্ডশায়ারে নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন মাইকেল। আশির দশকে, এক স্কুলবন্ধুর সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড দল হোয়্যাম। মাত্র দুজনের এই পপ ব্যান্ড আত্মপ্রকাশেই পরিচিতি পায় বিশ্বব্যাপী। পরে সফল একক […]

যান্ত্রিক ত্রুটির ঘটনার জন্য বিমানের ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

biman

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত্রুটির ঘটনার জন্য বিমানের ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিমানের সেবা নিশ্চিত করতে স্বজনপ্রীতির পরিবর্তে দক্ষ লোক দিয়ে বিমান পরিচালনাসহ বিমানকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা দরকার। এদিকে, বিমানের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে, বেসামরিক বিমান পরিবহণ ও […]

শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ খুলে দেয়া হয়েছে

Gazipur map20160528101414

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ খুলে দেয়া হয়েছে। টানা পাঁচদিন বন্ধ থাকার পর সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে, প্রত্যেকটি কারখানার সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে যে কোনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন। শ্রমিক বিক্ষোভের জেরে গত ২০ […]

দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ

বাংলাদেশ ব্যাংক

দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রণালয়কে দোষ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে এজন্য ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত নজরদারির অভাবকে বড় করে দেখছেন অনেকেই। আর ব্যাংক খাতে শৃঙ্খলা আনতে ঋণ খেলাপিদের বিচার নিশ্চিত করার পরামর্শ বিশ্বব্যাংক প্রতিনিধির। সহজ শর্তে ঋণ না পাওয়ায় থমকে আছে ব্যক্তিখাতের বিনিয়োগ। […]

জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন পুলিশ কর্মকর্তারা।

9 jongi 1

জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন পুলিশ কর্মকর্তারা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী শক্ত অবস্থান ও ধারাবাহিক অভিযানে তাদের নিয়ন্ত্রণ করা গেলেও আত্মঘাতী প্রবণতা রোধ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি রোধ করা সম্ভব নয়। এর জন্য নানা উদ্বুদ্ধ করণ কর্মসূচি নেয়া উচিৎ। ১৯৯৯ সালে কবি শামসুর রাহমানের উপর হামলার […]

‘সুযোগ পেলেই বিজ্ঞাপনের কাজ করি’-চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

misty jannat saimur

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত  ইতোমধ্যে তার অভিনীত ‘লাভ স্টেশন’ ও ‘চিনি বিবি’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া যৌথ প্রযোজনাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি।  এছাড়া বিজ্ঞাপনচিত্রের মডেল হতেও দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে […]

লেজার ভিশনের ব্যানারে ২৫ বছর পর ফিরলেন নোভা’র ভোকালিস্ট শাকিল খান (ভিডিওসহ)

shakilkhan swadeshnews24 radioswadesh rjsaimur online news

মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ গতকাল সন্ধ্যা ছিল শুধু গানের, গানপ্রিয় মানুষদের। গানকে যারা ভালবাসেন তাদের নিয়েই অ্যালবাম প্রকাশনার জমকালো আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্ট গতকাল পরিণত হয় তারার মেলায়। দেশের জনপ্রিয় ব্যান্ড নোভার ভোকালিস্ট শাকিল খানের একক অডিও অ্যালবাম “……বছর পর” এর মোড়ক […]

কপিল বাড়ৈ খুনের ৬ দিন পরেও মেলেনি খুনিদের হদিস!

kapil

নিহত কপিল রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর তথ্য প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। নিখোঁজের ৩ দিন পর , গত সোমবার রাতে বারিধারার জে ব্লকে নির্মাণাধীন একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কপিলের লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার পর কপিলের মুঠোফোনটি নিয়ে যায় হত্যাকারীরা। কপিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার দুপুর থেকে কপিলের মুঠোফোন নম্বর থেকেই তাঁর […]

সুখস্মৃতি মনে করিয়ে দিলেন মুশফিকুর

musfique

আগামী ২৬ ডিসেম্বর থেকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে নিজেদের টগবগে করে তুলতে সুখস্মৃতি মনে করিয়ে দিলেন টাইগার দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আট ওয়ানডের মধ্যে ৭টিতেই জিতেছিলো বাংলাদেশ, ১টিতে নিউজিল্যান্ড। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বাংলাদেশ […]

আগামী বাজেটে সামাজিক সুরক্ষা খাতে আরো সুযোগ সৃষ্টির আহবান

রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা অনগ্রসর ও শ্রমজীবী মানুষের জন্য আগামী জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষা খাতে আরো সুযোগ সৃষ্টির পাশাপাশি এ খাতের পরিধি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) উদ্যোগে সংস্থার মিরপুরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের সামাজিক সুরক্ষা: শ্রমিক অধিকারের দৃষ্টিতে বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালায় তারা এ আহবান জানান। […]

আগামীকাল শুভ বড়দিন

christmas tree

আগামীকাল খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মানুসারীরা আগামীকাল যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করবেন। তবে ধর্মীয় […]