যান্ত্রিক ত্রুটির ঘটনার জন্য বিমানের ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

france_Biman_swadeshNews24বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত্রুটির ঘটনার জন্য বিমানের ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, বিমানের সেবা নিশ্চিত করতে স্বজনপ্রীতির পরিবর্তে দক্ষ লোক দিয়ে বিমান পরিচালনাসহ বিমানকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা দরকার।
এদিকে, বিমানের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বলেছেন,  যান্ত্রিক ত্রুটিসহ বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত ২৭শে নভেম্বর হাঙ্গেরীর বুদাপেস্টে ওয়াটার সামিটে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ রাঙা প্রভাত যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।
এ ঘটনা দেশে-বিদেশে তুমুল হইচই ফেলে দেয়। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের ত্রুটি নিয়ে সমালোচনার রেশ না কাটতেই গত ১২ই ডিসেম্বর মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় জরুরী অবতরণে বাধ্য হয়। এর মাত্র দশ দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার, ওমানের মাস্কট থেকে আসা বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরী অবতরণ করে।
অল্প সময়ের ভেতর বিমানের উড়োজাহাজে এতগুলো যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, স্বজনপ্রীতি দূর করে, দক্ষ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিমানকে ঢেলে সাজানো দরকার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল কাশেম আহমেদ বলেন, ‘অদক্ষ লোক আছে তানা হলে বিমানে কিভাবে ত্রুটি দেখা দেবে কিভাবে একটা নাট ঢিলা থাকবে।’
বিমান পরিবহন বিশেষজ্ঞ আশীষ রায় চৌধুরী বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা যদি থাকে তাতে কমার্শিয়াল ভাবে কিন্তু এয়ারলাইন্স কিন্তু চলেনা। সরকারকে শক্তভাবে গ্রহণযোগ্যতার দিক নজর দিতে হবে।’
সকল ধরনের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরোপুরি ইউনিয়নমুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি, অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।
এখন থেকে যাত্রীসেবার স্বার্থে বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ইউনিয়নের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান  ফারুক খান।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,