নোভা’র ভোকালিস্ট শাকিল খানের মিউজিক ভিডিওতে মডেল জেসমিন মৌসুমি

jesmin-shakil-khan-swadeshnews24মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান:  সম্ভাবনাময়ী মডেল জেসমিন মৌসুমি  এবার নোভা’র ভোকালিস্ট শাকিল খানের মিউজিক ভিডিওতেনপ্রিয় মুখ অভিনেতা আহসান হাবীব নাসিম।

গতকাল সন্ধ্যা ছিল শুধু গানের, গানপ্রিয় মানুষদের। গানকে যারা ভালবাসেন তাদের নিয়েই অ্যালবাম প্রকাশনার জমকালো আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্ট গতকাল পরিণত হয় তারার মেলায়। দেশের জনপ্রিয় ব্যান্ড নোভার ভোকালিস্ট শাকিল খানের একক অডিও অ্যালবাম “……বছর পর” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব  অনুষ্ঠিত হয়।

গানটির শুটিং পানাম সিটিতে হয়। মডেল জেসমিন বর্তমানে মিউজিক ভিডিওসহ ফ্যাশন হাউজের ফটোশুট  এ ব্যস্ত  সময় পার করছে। খুব শীঘ্রই জেসমিন মৌসুমির নতুন মিউজিক ভিডিও মন গগনে। এই গানটিতে জেসমিনের সাথে মডেল তারেক।

অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক জনাব সৈয়দ নাভেদ হুসেইন, কিংবদন্তী গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, দেশবরেণ্য কণ্ঠশিল্পী নকিব খান, পিলু খান, তপন চৌধুরী, বাসু দেব, দিলরুবা খান ও সুমন কল্যাণ। শুভাশীষ জানাতে আসেন অভিনয় জগতের স্বনামধন্য হিল্লোল –নওশীন জুটি ।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পী শাকিল খানের গাওয়া অ্যালবাম এর তিনটি গানের ভিডিওচিত্র প্রর্দশিত হয়।

অ্যালবামটিতে গানের কথা লিখেছেন কিংবদন্তী গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর, পিলু খান ও সুমন কল্যাণ। অ্যালবামের গানগুলো হল ভুলে গেছ তুমি, আমি জানতাম ও হাজার বছর পর। দুটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী শাকিল খান বলেন, দীর্ঘ ২৫ বছর পর আমার প্রথম একক অডিও অ্যালবামটি অনেক যত্ন সহকারে কাজ করেছি। চেষ্টা করেছি শ্রোতা- দর্শকদের ভাল কিছু গান উপহার দিতে। আশা করি, আমার এই অ্যালবাম এর গানগুলো শ্রোতা- দর্শকদের মুগ্ধ করবে।

গানগুলো শুনতে/দেখতে ভিজিট করুন লেজার ভিশনের ইউটিউব চ্যানেল “ Laser Vision Music”

 

shakilkhan_swadeshkantha_radioswadesh_rjsaimur_group-pic

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেজার ভিশন এর ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম এবং সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন রেডিও স্বদেশ ডটনেট এর চেয়ারম্যান আরজে সাইমুর রহমান ও স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক মামুনুর রশীদ রাজ। প্রকাশনা উৎসবের রেডিও পার্টনার ছিল রেডিও স্বদেশ ডটনেট। সিনেমাটোগ্রাফী করেন শেখ সাদী, চিত্রগ্রাহক রায়হান, অরণ্য জিয়া সহ স্বদেশ পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।

আর পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত উপস্থাপনা শৈলীতে সমৃদ্ধ করেন নাট্য জগতের জনপ্রিয় মুখ অভিনেতা আহসান হাবীব নাসিম।

অনুষ্ঠানে আগত সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনয় শিল্পীদের সাক্ষাতকার গ্রহন করে স্বদেশ.টিভি ও রেডিও স্বদেশ ডট নেট। যা স্বদেশ.টিভি’র অফিসিয়াল  ইউটিউব চ্যানেলে দেখা যাবে। YouTube channel link- https://www.youtube.com/swadeshtv

লেজার ভিশনের ব্যানারে ২৫ বছর পর ফিরলেন নোভা’র ভোকালিস্ট শাকিল খান (ভিডিওসহ)

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,