সুখস্মৃতি মনে করিয়ে দিলেন মুশফিকুর

musfiqueআগামী ২৬ ডিসেম্বর থেকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে নিজেদের টগবগে করে তুলতে সুখস্মৃতি মনে করিয়ে দিলেন টাইগার দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আট ওয়ানডের মধ্যে ৭টিতেই জিতেছিলো বাংলাদেশ, ১টিতে নিউজিল্যান্ড। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বাংলাদেশ ৭, নিউজিল্যান্ড ১ লিখে একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর। ছবিতে নিজের ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও রেখেছেন মুশি। ইতোমধ্যে ওই ছবির ওপর ৩০ হাজারেরও বেশি লাইক পড়েছে।
২০১০ সালে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে কিউইদের ৪-০ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। সিরিজের একটি ম্যাচ হয় পরিত্যক্ত। এরপর ২০১৩ সালে আবারো বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সাত ম্যাচ জয়ের স্বাদ নেয় টাইগাররা।
২০১৩ সালের পর আর কোন দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে ২০১৫ বিশ্বকাপে পুল- ‘এ’র ম্যাচে দেখা হয় দু’দলের। কিন্তু ওই ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তবে বাঘের মত লড়াই করে হারে টাইগাররা। তাই টানা সাত ম্যাচ হারের পর, অবশেষে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে জয়ের মুখ দেখে নিউজিল্যান্ড। ফলে সর্বশেষ আট ম্যাচের পরিসংখ্যান বলছে- বাংলাদেশ ৭, নিউজিল্যান্ড ১।
তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে মুশফিকুরের এমন সুখস্মৃতি, নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি সিরিজ জয়ের টনিক হিসেবেও কাজ করতে পারে বাংলাদেশের কাছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,