দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত ১.৮ টন ওজনের এই ব্রিটিশ বোমাটি নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

germany-bombদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত একটি বোমা নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে জোর করে সরিয়ে নেয়া হয়েছে।

যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বড়দিনেও লোকজনকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

টানা কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশ।

সম্প্রতি নির্মাণ কাজ চালানোর সময় বোমাটি পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবিস্ফোরিত কোনো বোমার কারণে জার্মানিতে এর আগে কখনো এত বেশি সংখ্যক মানুষকে সরানো হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ধারণা করা হচ্ছে, ১.৮ টন (প্রায় দুই হাজার কেজি) ওজনের এই ব্রিটিশ বোমাটি ১৯৪৪ সালে বিমান হামলার সময় ফেলা হয়েছিল। ওই হামলায় পুরো শহরটিই ধ্বংস হয়ে যায়।

বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বাড়িঘর থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। শহর কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি বলে সব অধিবাসীকেই সেখান থেকে সরানো হয়। তাছাড়া বড়দিনের ছুটিতে এলাকা খালি করতে সুবিধা হবে বলেই এই সময়টাকেই বেছে নেয়া হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,