পহেলা জানুয়ারি থেকে ই-টোকেন ছাড়াই ভারতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

পহেলা জানুয়ারি থেকে ই-টোকেন ছাড়াই ভারতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভ্রমণ ভিসা আবেদনের আগে, বিমান ট্রেন বা বাসের টিকেট কাটতে হবে। এরপর সেই টিকেটসহ আবেদন করতে হবে। তবে ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমা দেয়ার ৭ দিন পরের কিন্তু ১ মাসের মধ্যে হতে হবে। […]
মিয়ানমারে অং সান সুচির দল ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে

মিয়ানমারে অং সান সুচির দল ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে। এমন অভিযোগ করেছে কাচিন বিদ্রোহীরা। বাহিনীর প্রধান জানান, সুচির ওপর ভরসা করে সরকারের সাথে শান্তি চুক্তি সই করার পরও চুক্তির শর্ত কার্যকরে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো সু চি মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে হাত মিলিয়ে কাজ করছেন। কাচিন বিদ্রোহী গোষ্ঠীর প্রধান বলেন, গত […]
শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো দুই-তম জন্মদিন আজ

দেশের চিত্রশিল্পের নান্দনিক যাত্রা শুরু হয়েছিল যাঁর নিরলস প্রচেষ্টা আর তুলির আঁচড়ে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন। তার হাত দিয়েই বিশ্বঅঙ্গনে পরিচিতি পায় দেশের চিত্রকলা। মহান এই শিল্পীর একশো দুই-তম জন্মদিন আজ। দেশের চিত্রকলার বিকাশে অসামান্য অবদান শিল্পাচার্য জয়নুল আবেদিনের। জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে। জয়নাবুন্নেছা ও তমিজউদ্দিন আহমেদের ছেলে জয়নুল মায়ের সোনার মাদুলী বিক্রির […]
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পাঁচটা থেকে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন বোঝাই তিনটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়।
প্রাথমিক সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ হবে আজ।

প্রাথমিক সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জে/এস/সি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জে/ডি/সি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। শিক্ষা মন্ত্রণালয় বেলা ১২টায় জে/এস/সি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেলা ১টায় প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই […]
৫৬০টি পর্নো সাইট বন্ধ করল বিটিআরসি

সরকারি নির্দেশে ৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। আজ বুধবার সন্ধ্যায় বিটিআরসির সচিব সারওয়ার আলম প্রিয়.কমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার দুপুর থেকেই পর্নো সাইট বন্ধের প্রক্রিয়া চালু হয় এবং সেদিন থেকেই বন্ধ হওয়া শুরু হয়েছে।’ আগামী দুয়েকদিনের মধ্যেই সম্পূর্ন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। জানা যায়, সোমবার দুপুরে […]
বিদেশের মাটিতে ধাক্কা খাওয়া স্বাভাবিক : প্রধান কোচ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৭ রানের হার দিয়ে শুরু হয় বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। দীর্ঘ বিরতির পর বিদেশের মাটিতে বিশেষ করে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে ধাক্কা খাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। দেশের বাইরে সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর শুধু ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে […]
প্রিয়াঙ্কা চোপড়ার অজানা তথ্য ফাঁস

নাচ, গান, অভিনয় কোনোটাতেই কম যান না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার নাকি ঈশ্বরভক্তির পরিমাণটাও অনেক বেশি। পূজা না করে ঘর থেকেই বের হন না তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এ তথ্য দিয়েছেন। মধু চোপড়া বলেন, নিজে হাতে ঠাকুরকে পুজো না দিয়ে প্রিয়াঙ্কা ঘর থেকে বাইরেই বের হন না।
জঙ্গি হামলায় নিহত পুলিশ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত চার পুলিশের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের অনেকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। নিহত চার পুলিশ পরিবারের ৯ সদস্যকে মোট ৫০ লাখ […]
ইত্যাদি এবার দিনাজপুরে

ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে দিনাজপুরে। অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকা জেলার ধামরাইয়ের শিক্ষা তাপস নরেশ চন্দ অধিকারীর ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক […]
ব্রিটনি স্পিয়ার্স-এর মৃত্যু গুজব

মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স মারা গেছেন। ঘটনা সত্য না হলেও এই গুজব প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গুজবটি প্রকাশিত হয় বিখ্যাত সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্টে। গত সোমবার সনি কর্পোরেশনের প্রতিষ্ঠান সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়। এরপরই অ্যাকাউন্টটি থেকে এমন ভুয়া বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে অবশ্য অ্যাকাউন্টটি উদ্ধারের পাশাপাশি […]
‘জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে।’ আজ বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ জমা দেয়া বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য উদ্যোগ নিবে সরকার। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিল। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে […]
সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

৫ জানুয়ারি সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ করবে বিএনপি। এছাড়া ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় দলটি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই […]
আসছে ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্টের রাতে পাঁচতারা হোটেলে নায়লা নাঈম
সমালোচনা থেকে আলোচনায় আসা দেশের অন্যতম পরিচিত মডেল নায়লা নাঈম পারফর্ম করতে আসছেন আগামী ৩১ ডিসেম্বর রাতে। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’। এ পার্টি মাতাবেন আলোচিত মডেল নায়লা নাঈম।আসছে ৩১ ডিসেম্বর রাতের এ আয়োজনটি করছে ড্রিম মাল্টিমিডিয়া। এখানে নায়লা নাঈমের একঘণ্টার পরিবেশনা থাকছে। এ ছাড়া থাকবে ডিজে, […]
অসহায় ও শীতার্তদের পাশে ছাত্রলীগ নেত্রী রিতিকা

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তীব্র শীত আমাদের অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই শীতে অসহায় গরীব বস্রহীন মানুষ কিভাবে রাত কাটাচ্ছেন ? তাদের আমাদের মত দামী গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড় […]