‘সুযোগ পেলেই বিজ্ঞাপনের কাজ করি’-চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

misty-jannat-saimurসম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত  ইতোমধ্যে তার অভিনীত ‘লাভ স্টেশন’ ও ‘চিনি বিবি’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া যৌথ প্রযোজনাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি।  এছাড়া বিজ্ঞাপনচিত্রের মডেল হতেও দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে স্বদেশ কন্ঠকে জানিয়েছেন মিষ্টি।

থ্রি পিস ও তেলের বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। সোমবার থেকে নরসিংদীতে এ দুটি বিজ্ঞাপনের দৃশ্যায়ন করা হবে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন বাপী শাহা।

এ প্রসঙ্গে মিষ্টি স্বদেশ নিউজ২৪কে বলেন, ‘সুযোগ পেলেই বিজ্ঞাপনের কাজ করি। এর আগেও একই বিজ্ঞাপনে কাজ করেছি, আবারো কাজ করছি। আশা করছি, কাজটি ভালো হবে।’

মিষ্টি অভিনীত ‘তুই আমার’ও  ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা দুটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।  চলতি বছর সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে।  তাছাড়া ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন মিষ্টি। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি সিনেমায় কাজ করার কথা রয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,