সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

৫ জানুয়ারি সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ করবে বিএনপি। এছাড়া ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় দলটি।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেনি। আগামী বছর ৫ জানুয়ারি তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। বিএনপি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে। প্রথম বছর পূর্তি পালন করতে গিয়ে বিএনপির চেয়রাপারসন খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যলয়ে টাকা ৯২ দিন অবরুদ্ধ হয়ে পড়েন। এরপরই বিএনপি লাগাতার অবরোধের ডাক দেয়।

দ্বিতীয় বছর ৫ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি পালন করে দলটি।

এবার সমাবশের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংবাদ সম্মেলনে জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন প্রমুখ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,