অসহায় ও শীতার্তদের পাশে ছাত্রলীগ নেত্রী রিতিকা

ritika-saimur-swadeshnews24_bdসম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তীব্র শীত আমাদের অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই শীতে অসহায় গরীব বস্রহীন মানুষ কিভাবে রাত কাটাচ্ছেন ? তাদের আমাদের মত দামী গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড় টুকুও নেই। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীত এ কত কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যায়। সকল স্বার্থ ভুলে অন্যের কষ্ট কে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষ এর পাশে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারার নাম মানবতা। আর মানবতাবোধের আরেকটা রুপই হলো স্বেচ্ছাসেবক হওয়া।

ritika-saimur-swadeshkanthaবঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতেই যেন জেগে উঠেছেন  রিতিকা রাহমান। নিজস্ব অর্থায়নে এ বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন তিনি। সিলেট, নোয়াখালী ও ঢাকায় গরীব ও দুস্থদের মধ্যে ৩০০ কম্বল বিতরন করার উদ্যোগ নিয়েছেন রিতিকা রাহমান।

যে যার অবস্থান থেকে আর্ত নিপীড়িত মানুষের যথাসম্ভব উপকারে আসার জন্য আহ্বান জানান ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর নেত্রী রিতিকা রহমান। জনস্বার্থে সকলকে আহবান জানিয়ে তিনি বলেছেন, মানবিক এই কাজে এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা যারা পুরনো কাপড় জমিয়ে রেখেছেন তা দিয়েও পাশে থাকতে পারেন। পাশাপাশি জানাতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ অন্যান্যদের – এভাবেই আমাদের সম্মিলিত চেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,