২০১৬ সালে বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা ১৪ কোটি ৮৭ লাখ টাকা

টানা দু’বছর লোকসান গোনার পর ২০১৬ সালে এসে পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।২০১৬ সাল শেষে রাষ্ট্রয়াত্ত খাতের এই ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা। এর আগের দু’বছর অর্থ্যাৎ ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসানের পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪২ লাখ টাকা এবং ২০১৪ সালে লোকসানের পরিমাণ ছিল ৯৮ […]

খ্রিস্টীয় নববর্ষ ২০১৭ উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা ও অভিনন্দন

abdul hamid

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খ্রিস্টীয় নববর্ষ ২০১৭ উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খ্রিস্টীয় নববর্ষ ২০১৭ সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এই কামনা করে আজ দেয়া এক বাণীতে তিনি আরো বলেন, ‘আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রত্যাশা নিয়ে আসে খ্রিস্টীয় নববর্ষ। অতীত অর্জন ও সাফল্যকে ভিত্তি করে উন্নতি […]

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sheikh Hasina2

আগামীকাল ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের […]

জাপানে গাড়ি দুর্ঘটনায় নিহত ৩

জাপানে শনিবার ছয় তলার গ্যারেজ থেকে একটি এসইউভি গাড়ি নিচে পড়ে যায়। এতে গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিন জন প্রাণ হারায়। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে (গ্রিনিচ মান সময় ভোর ৪টা) টোকিওর দক্ষিণে ইয়োকোসুকা নগরীর একটি পার্কিং গ্যারেজের নিচে গাড়িটি পড়ে যায়।এক প্রত্যক্ষদর্শী জাপানের জাতীয় টেলিভিশন […]

২০১৬ : জঙ্গী দমনে সাফল্যের বছর

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ জঙ্গী সংগঠন নব্য জামাত’তুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) শীর্ষ জঙ্গীদের দমনে ২০১৬ সালে সাফল্য উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বাসসকে বলেন, এবছর গোড়ার দিকে আমরা জঙ্গীবাদের উত্থান দেখতে পাই এবং যা বছরের মাঝামাঝি এসে হলি আর্টিসান রেসোরাঁয় হামলা হয়। কিন্তু, হলি আর্টিসানে জঙ্গী হামলার পর দৃশ্যপট […]

আগামীকাল মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) যৌথ আয়োজনে আগামীকাল রাজধানীর শেরেবাংলানগরে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।এটি মেলার ২২তম আসর। আগামীকাল রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মেলায় […]

যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ এখনই নিচ্ছে না রাশিয়া

যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ এখনই নিচ্ছে না রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দায়িত্বজ্ঞানহীন কূটনীতিতে বিশ্বাসী নয় মস্কো। বরং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর রুশ-মার্কিন সম্পর্ক জোরদার করতে আগ্রহী রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালেই রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তোলে ডেমোক্র্যাট শিবির। নির্বাচনের পর এ অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করে সিআইএ। তবে বরবারই […]

টানেলের কাজ শুরু হচ্ছে জানুয়ারির শেষে

tunnel 200 200

শহর অংশে জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত। কাজ চলছে আনোয়ারা অংশের। এমন অবস্থাতেই ডিসেম্বরে কর্ণফুলী নদীর তলদেশে, দেশের প্রথম টানেলের নির্মাণকাজ শুরুর কথা। তবে চলতি মাসে তা আর হচ্ছে না। কারণ ঋণের টাকা ছাড় সংক্রান্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ফলে আগামী জানুয়ারির শেষ নাগাদ কাজ শুরুর কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। আ এই টানেলকে ঘিরে দেশের […]

ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন

th

নতুন বছর, নতুন সম্ভাবনা। বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে ওঠা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন। পরস্পরকে শুভেচ্ছা জানাতে ফুলের যেন বিকল্প নেই। বিশেষ দিবসে দিন দিন বেড়ে যাওয়া ফুলের চাহিদা, বছরে ৬শ’ কোটি টাকার একটি বাণিজ্যিক খাতে পরিণত করেছে ফুলের ব্যবসাকে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও নতুন বছর উপলক্ষ্যে […]

গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে পাঁচজনের মরদেহ উদ্ধার

Gazipur map20160528101414

গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন আতিক, আব্দুল কাইয়ুম, আসু মিয়া, তাজেন ও কহিনূর বেগম। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর থেকে যাত্রীবাহী একটি নৌকা তারাগঞ্জ যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজারের খেয়া ঘাটের কাছে সেটি ডুবে যায়। এ সময় বেশকিছু যাত্রী সাঁতরে তীরে ওঠেন। […]

বাংলাদেশ থেকে ২ হাজার ৪১৫ জন নাগরিককে ফেরত নেবে মিয়ানমার

43042 Rohinga 1

বাংলাদেশ থেকে ২ হাজার ৪১৫ জন নাগরিককে ফেরত নেবে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়া জায়া’র বরাতে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। খবরে বলা হয়, ২০১৭ সালের মধ্যেই মিয়ানমার সরকার তাদের ২ হাজার ৪শ’ ১৫ জন নাগরিককে ফেরত নেয়ার কথা চিন্তা করছে। বিভিন্ন সময় মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশে […]

নতুন বছরে নতুন সাজে নতুন কালেকশন নিয়ে কিউট এন ক্লাসির নতুন শো-রুম

PRIYANKA CUTE N cLASSY SAIMUR SWADESHNEWS24

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম:  মডেল ও ফ্যাশন ডিজাইনার প্রিয়াংকা জামান পরিচালিত নতুন প্রজন্মের জন্য “কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজ” এর নতুন শো-রুম খুব শীঘ্র্ই শুভ উদ্বোধন হতে যাচ্ছে। নতুন বছরে নতুন সাজে নতুন কালেকশন নিয়ে কিউট এন ক্লাসির নতুন শো-রুম রাজধানীর বেইলি রোডে উদ্বোধন হতে যাচ্ছে। “কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজ” এর সিইও প্রিয়াংকা জামান স্বদেশ […]

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’ এ বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ…

shohag award

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সম্প্রতি বিজয় উৎসব ও বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০১৬ তে দেশের অন্যতম খ্যাতনামা ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে সম্মাননা গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদনধারা সম্পাদব আবুল হোসেন মজুমদার। মিডিয়া পাটর্নার এটিএন বাংলা […]

সরকারের কোন হস্তক্ষেপ ছাড়াই অধিকারবঞ্চিত মানুষ আইনের সুশাসন পাচ্ছে- এ্যাড. আব্দুল মান্নান ভুইয়া (ভিডিওসহ)

mannan

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সম্প্রতি বিজয় উৎসব ও বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০১৬ তে বিশিষ্ট আইনজীবি হিসেবে বিশেষ সম্মাননা স্মারক গ্রহন করেন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদনধারা সম্পাদব আবুল হোসেন মজুমদার। মিডিয়া পাটর্নার এটিএন বাংলা ও রেডিও […]

জেএসসি ও পিইসি’র ফল প্রকাশ

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পিইসিতে পাশের হার ৯৮.৫১ শতাংশ এবং জেএসসিতে ৯২.৩৩ শতাংশ, জেডিসিতে ৯৮.০২ শতাংশ। মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৫১ হাজার ৩শ ২৫ জন। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮। পিইসিতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯। জেএসসি ও […]