৫৬০টি পর্নো সাইট বন্ধ করল বিটিআরসি

porn-siteসরকারি নির্দেশে ৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। আজ বুধবার সন্ধ্যায় বিটিআরসির সচিব সারওয়ার আলম প্রিয়.কমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার দুপুর থেকেই পর্নো সাইট বন্ধের প্রক্রিয়া চালু হয় এবং সেদিন থেকেই বন্ধ হওয়া শুরু হয়েছে।’ আগামী দুয়েকদিনের মধ্যেই সম্পূর্ন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। জানা যায়, সোমবার দুপুরে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা কোম্পানি (আইএসপি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) ইন্টারনেট কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়। সেই তালিকা অনুযায়ী নির্দিষ্ট সাইটগুলোতে এখন আর প্রবেশ করা যাচ্ছে না।

সরকারের দিক থেকে বলা হচ্ছে, তালিকা তৈরিতে দেশের বিভিন্ন স্থান থেকে যে সাইটগুলো বেশি সার্চ ও ব্রাউজ করা হয় এবং যেই সাইটগুলোতে মানুষের আকর্ষণ বেশি, সেগুলোকে গুরুত্ব দিয়েই ওই তালিকা করা হয়েছে। তালিকায় থাকা সাইটগুলোর মধ্যে স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটের পাশাপাশি কিছু বিদেশি সাইটও রয়েছে। প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি, ইন্টারনেটসেবাদাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিচালিত পর্নো সাইটগুলো বন্ধে কমিটি গঠন করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,