‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

nurul MP Mirsorai swadeshnews24

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, […]

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

amtoli swadeshnews24

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে লোদা গ্রামের তার নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ কেউ তাকে হত্যা করে হাত বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। জানাগেছে, আমতলী […]

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

noakhali chatradal

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে যোগ্য, মেধাবী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। সম্মেলন শেষে বিভিন্ন পদে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয় মাঠে এ […]

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

lohagora pilot school

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষা বর্ষের এস এস সি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সলাক ১০ টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের আয়োজনে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর […]

খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান এমপি হেলালের

khulna chadabaji swadeshnews24

গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসন […]

নড়াইলে তিন মাদক কারবারিকে আটক, ২৫শ ইয়াবা জব্দ

narail madak swadeshnews24

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলামুন্সির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকর হলেন— লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের মো. আজিম শেখ (২৩), একই গ্রামের মো. ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কালিগঞ্জ উপজেলার উত্তর ধানকুড়া […]

ফুলতলার গিলাতলায় ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

khulna swadeshnews24

গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য রক্ষা, শীতের আমেজ উপভোগ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ​‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টটি ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত বারোটা নাগাদ শেষ হয়। গিলাতলা (বড় […]

শাকিবের দেওয়া ১২০০ সিনেমা হলের তথ্য নিয়ে নেটদুনিয়ায় শোরগোল, কিন্তু কেন?

shakib khan swadeshnews24

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক বা আলোচনার ঝড়। এবার তিনি পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। এমনকি কোনো পাকিস্তানি নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছাও পোষণ করেছেন এই মেগাস্টার। তবে এতসব সম্ভাবনার কথার চেয়েও বড় হয়ে সামনে এসেছে এক অদ্ভুত তথ্যবিভ্রাট। পাকিস্তানের সচল […]

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

tarque rahman swadeshnews24

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা […]

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

law minister

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি জানান তিনি। তার ভাষ্য, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা […]

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

lohagora news

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ উপজেলা শাখার সভাপতি মোঃ ওয়ালিউর রহমান। জিয়া পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম […]

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

india newzeland cricket update swadeshnews24

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে এক লজ্জার রেকর্ড নতুন করে লিখেছেন বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড ভেঙে গেছে। চতুর্থ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে নিউজিল্যান্ডে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৯২। ২০১৯ সালে হ্যামিল্টনে এই রেকর্ড হয়েছিল। শুক্রবার (১৩ […]

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

garments staff rice swadeshnews24

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে […]

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

rashed khan swadeshnews24

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তার […]

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

hormuj ship swadeshnews24

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এমন তথ্যই জানিয়েছে। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করা হলেও জাহাজটি সেই পথ ব্যবহার […]