কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে যোগ্য, মেধাবী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। সম্মেলন শেষে বিভিন্ন পদে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর নবী রুবেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর উদ্দিন রুবেল।

সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন রুবায়েদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম। এ ছাড়া বসুরহাট পৌরসভা ছাত্রদল, কোম্পানীগঞ্জ কলেজ ছাত্রদলসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে মেধাবী, সৎ, যোগ্য, আদর্শিক ও বিতর্কমুক্ত নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রবান্ধব ও কর্মীবান্ধব নেতাদের অগ্রাধিকার দেওয়ার জন্য উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মেধা, যোগ্যতা, সহমর্মিতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হলে ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এ সময় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন বাহার, চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া বি.এস.সি. এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

সম্মেলন শেষে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পদে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী