অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

ronaldo acting swadeshnews24

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার আসছেন অভিনয়ে। মাঠের বাইরে নিজের সাম্রাজ্য আরও বড় করছেন তিনি। তার প্রথম টিভি সিরিজের কাজ শুরু হয়েছে। ফুটবল নিয়ে এই ড্রামার নাম ‘ডে ওয়ান্স’। এতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন। সিরিজটি বানাচ্ছেন তিনি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে। সিরিজটির প্রযোজনা […]

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

pagri podan swadeshnews24

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) মাদরাসার হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. […]

মসজিদের পাশে কবর দিলে কি আজাব কম হয়, সওয়াব পাওয়া যায়?

kobor masjid swadeshnews24

মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য অবধারিত। পৃথিবীতে মানুষের আগমন যেমন স্বাভাবিক, তেমনি নির্ধারিত সময় শেষে মৃত্যুবরণ করাও জীবনের চিরন্তন বাস্তবতা। কেউই মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও নয়, পরেও নয়—প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: […]

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

Khaleda Zia BNP Chairperson SwadeshNews24

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হচ্ছে। স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, […]

মুখ যখন হয়ে ওঠে শিল্পীর ক্যানভাস

lifestyle feature by dr afroza swadeshnews24

নুসরাত সুলতানা আফরোজ স্নেহা, সামাজিক যোগাযোগমাধ্যমে যিনি Sneggychan নামে পরিচিত, একজন সৃজনশীল মেকআপ ও কসপ্লে শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর এবং কর্পোরেট পেশাজীবী। শিল্প, সৌন্দর্যচর্চা ও চরিত্র নির্মাণের প্রতি তাঁর আগ্রহ থেকেই মেকআপকে সৃজনশীল প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেওয়া। স্নেহার কাছে মেকআপ কেবল সৌন্দর্য বৃদ্ধির উপায় নয়, বরং একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। স্পেশাল ইফেক্টস (SFX) মেকআপ, কসপ্লে, রং, […]

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

vegetable bazar

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। Advertisement শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন […]

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

Simrin Lubaba Swadeshnews24

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে লুবাবা এ আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম […]

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

amtali swadeshnews24

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছ। এনএসএস আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো:হাফিজুর রহমান।এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো ইদ্রিস আলী, আমতলী হাসপাতালের আরএমও আবদুল্লা আল যুবায়ের,আমতলী উপজেলা […]

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

airforce swadeshnews24

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) কার্যকর হবে। পরবর্তী সময়ে ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং […]

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

FB IMG 1794484202404

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা সৌন্দর্য—সব মিলিয়ে তৈরি হয় এক মায়াবী আবহ। আধুনিক ফ্যাশনের নানা আয়োজনের মধ্যেও বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজে শাড়ির আবেদন আজও অমলিন। বৃষ্টি, সবুজ প্রকৃতি আর শাড়ি—এই তিনের মেলবন্ধন বাঙালির সৌন্দর্যবোধে তৈরি করে এক আলাদা অনুভূতি। বিশেষ করে গাঢ় রঙের শাড়ির সঙ্গে মানানসই […]

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

FB IMG 1794483241554

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন নতুন ট্রেন্ড। তবে বাঙালি নারীর সাজে শাড়ির আবেদন যেন চিরন্তন। আধুনিকতার নানা আয়োজনের মধ্যেও শাড়ি ধরে রেখেছে নিজস্ব আভিজাত্য, সৌন্দর্য ও ঐতিহ্যের স্বতন্ত্র পরিচয়। বিশেষ করে মাটির রঙ, সবুজের ছোঁয়া কিংবা হালকা নকশার শাড়িতে ফুটে ওঠে এক স্নিগ্ধ ও রুচিশীল সৌন্দর্য। […]

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

FB IMG 1794481286211

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: শীতের আগমনে ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন সাজ ও স্টাইলের বার্তা নিয়ে হাজির হয়েছে ফ্যাশন ব্র্যান্ড SEA SKY SUITS। শীতের পোশাকে আভিজাত্য, আধুনিকতা ও রুচিশীলতার সমন্বয় তুলে ধরতে ব্র্যান্ডটির নতুন ফ্যাশন কালেকশনে নজর কেড়েছেন ফিমেল মডেল অ্যাঞ্জেল ডিকস্টা। সম্প্রতি SEA […]

বাংলাদেশ সাংবাদিক ঐক্য সোসাইটির প্রথম বোর্ড সভা ২৮ নভেম্বর, থাকছে ২১ দফা আলোচ্যসূচি

Messenger creation CE2E8497 7AC2 417F 90F9 B68FB64F8C51

নিজস্ব প্রতিবেদক,সম্পাদনায়-সাইমুর রহমান: বাংলাদেশ সাংবাদিক ঐক্য সোসাইটি (BJUS)-এর ২১ সদস্যবিশিষ্ট বোর্ড কমিটির প্রথম বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৫টায় ঢাকার বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। সভায় সংগঠনের বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা […]

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

gold 679e1a6a6fb88 67a37b5961fb4

তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে নতুন দাম […]

মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

IMG 20261111 WA0033

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংক পিএলসি করেরহাট উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। […]