ফুলতলার গিলাতলায় ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজী মাকুল উদ্দীন, খুলনা:
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য রক্ষা, শীতের আমেজ উপভোগ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টটি ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত বারোটা নাগাদ শেষ হয়। গিলাতলা (বড় বাড়ী) বালুর মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী খেলায় দুরন্ত পানিগাতি ৩-১ গোলে ঘোষগাতি হায়নাকে পরাজিত করে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি শক্তিশালী ও দুর্ধর্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল রাউন্ডে লাখোহাটি একাদশ ৪-১ গোলে শিরোমণি নাফিজা একাদশকে পরাজিত করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন। ​বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও গিলাতলার কৃতি সন্তান শেখ হারুন-অর-রশিদ এবং গিলাতলা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মুহাঃ গোলাম মোস্তফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেখ জুলফিকার আলী, গাজী সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমিন, গাজী আমজাদ হোসেন ও গাজী মুস্তাক আহমেদ।
খেলাটি পরিচালনা করেন গাজী ফখরুল ইসলাম। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান রাকিবুল হাসান রিয়াদ, মো. নয়ন শেখ এবং মো. হৃদয় শেখ।
​খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে এক উৎসবমুখর রূপ দেয়।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী