শেখ হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ২৭ মার্চ ঢাকায়

sheikh hasina modi

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ঢাকায় পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠকটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মাসুদ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরে আজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘যেহেতু […]

ফিরলেন সাকিব, টেস্টেও ডাক পেলেন হাসান মাহমুদ

GPA5 swadeshnews24

প্রত্যাশিতভাবেই টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। এবার টেস্ট স্কোয়াডেও ফিরলেন টেস্ট অলরাউন্ডার তালিকায় চারে থাকা সাকিব। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। ১৪০ […]

মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সা: রিভালদো

mc 2

আগামী ২৪ জুনে ৩৪-এ পা দিবেন লিওনেল মেসি। দিন ছয়েক পরই আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চুক্তি শেষ হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। সময় ঘনিয়ে আসলেও অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন করেনি কাতালান ক্লাবটি। যার ফলে চলতি মৌসুমে ফ্রি এজেন্ট হয়েই নতুন ঠিকানা খুঁজতে পারবেন মেসি। যা বার্সার জন্য হবে বিরাট আর্থিক ক্ষতির কারণ। বার্সেলোনার সাবেক তারকা রিভালদো মনে […]

দলে নেই কেইন, বেলের উপর আস্থা রাখছেন মরিনহো

atic

লিভারপুলের বিপক্ষে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন টটেনহ্যাম হটস্পার অধিনায়ক হ্যারি কেইন। দলের সেরা তারকার অনুপস্থিতিতে গ্যারেথ বেলের উপর ভরসা করছেন কোচ হোসে মরিনহো। সোমবার প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে স্পাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘দলের বিপদের সময় আমরা বেলের উপর আস্থা রাখছি। আমরা তার পছন্দের পজিশনই খেলতে দেবো তাকে।’ ৩১ […]

ভাইয়ের সঙ্গে দেখা করে যা বললেন কাদের মির্জা

vai 1

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেররের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আবদুল কাদের মির্জা বলেন, দলের উচ্চপর্যায়ের নির্দেশে নেয়া সব কর্মসূচি স্থগিত করেছি। ২রা ফেব্রুয়ারি […]

দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে সেতু হবে বাংলাদেশ, রুখতে হবে ধর্মীয় মৌলবাদ

durnitete 1

০১৯ সালে দেশটির জিডিপি ৮.২% বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী কোভিড -১৯ এবং বিশ্বব্যাপী অর্থনীতির উপর তার পরবর্তী প্রভাব সত্ত্বেও, বাংলাদেশ ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% রাখতে পেরেছে। এশিয়া টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে এসব তথ্য উল্লেখ করে দিল্লী পলিসি গ্রুপের সিনিয়র ফেলো এবং ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ সঞ্জয় পুলিপাকা ও মোহিত মুসাদ্দীর বলেন, বাংলাদেশের […]

ফেনীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, হামলায় দুই প্রার্থী আহত

vot

ফেনী পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম রামপুর সাইদী-মেহেদি পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে পাশে ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে আওয়ামী […]

মণিরামপুরে প্রার্থীর ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় এক কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। উপজেলার ৯ নম্বর বি-জয়রামপুর কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় ত্রাস সৃষ্টি করতে মুহুর্মুহু শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খইতলা এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান তার এজেন্টদের […]

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

srimongol

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা […]

গৌরীপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুই চেয়ারম্যানসহ আটক ৪

chintay

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুই চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম […]

বিশেষ ফলে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ

GPA5 swadeshnews24

অবশেষে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। যা গত বছর ছিলো ৪৭ হাজার ২৮৬ জন। এবছর শতকরা ১১.৮৩ শতাংশ জিপিএ-৫ । যা গতবছর ছিলো ৩.৫৪ শতাংশ। আজ শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত […]

কণ্ঠশিল্পী আপনের ঝুলিতে এবার সিলভার প্লে বাটন

singer apon rj saimur swadeshnews24 radioswadesh rj

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: প্রতিভাবান শিশু কণ্ঠশিল্পী আপন। সম্প্রতি শিশু কণ্ঠশিল্পী আপন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ১ লক্ষ সাসক্রাইব হওয়ায় সিলভার প্লে বাটন পেয়েছেন। ২৯ জানুয়ারী রাজধানীর একটি রেস্টুরেন্টে শিশু শিল্পী আপন ও তার পরিবারের সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে সিলভার প্লে বাটন আনবক্স ও কেক কাটা হয়। আপনের বাবা আলিম উল্যাহ্ খোকন যিনি বর্তমানে কর্মরত […]

মোদির ঢাকা সফরের আগেই স্বরাষ্ট্র, বাণিজ্য ও পানি সচিবের বৈঠক

bangladesh india swadeshnews24

বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শুক্রবার। দিনের প্রথমার্ধে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকটির মুখ্য আলোচ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী মার্চের বাংলাদেশ সফরকে অর্থবহ করার বিষয়টি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে অংশ নিতে আসছেন মোদি। বছরের পর বছর ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন বিষয়ে অত্যাসন্ন সফরে কোনো সুরাহার আশা […]

ঘনিষ্ঠ দৃশ্যে কাজলের কোমরে চিমটি কাটেন শাহরুখ!

kajal sahrukh

কোনও বলিউড জুটি শাহরুখ-কাজলের মতো সাড়া ফেলতে পারেনি পর্দায়! তারা দু’জনে কোনও দিন পর্দায় একটি চুমুও খাননি। তবু তাদের প্রেম, রসায়ন দেখে আজও রোমাঞ্চিত বলিউড প্রেমীরা। শুধু তো শাহরুখ খান নন, কাজল-শাহরুখ জুটিটিই যে আসলে ‘বাজিগর’! আর সেই সুপার-ডুপার হিট ছবির ক্যামেরার পিছনের একটি গল্প সামনে এল এত বছর বাদে। ‘বাজিগর’-এর বিখ্যাত টাইটেল ট্রাকে শাহরুখ-কাজলের […]

যে কারণে আমি অগ্রাধিকারের টিকা নেব না

vaccine

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাংবাদিকদের ফোন। আপা নাকি টিকা নিয়েছেন? প্রথমে আকাশ থেকে পড়লেও নিজেকে সামলে নিলাম দ্রুত। কারণ রাজনীতি করতে এসে এ ধরণের নোংরা অভিজ্ঞতা নতুন না। ব্যক্তিগত আক্রমণ (এড হোমিনাম), এক বিষয়ে কথা বলার মধ্যে অপরপক্ষ অন্য বিষয়ে চলে যাওয়া (স্ট্র ম্যান ফ্যালাসি) এর সাথে পথ চলতে হয় প্রতিদিন। ফটোশপ, গলাকাটা, সুপার এডিটিং নানা […]