দলে নেই কেইন, বেলের উপর আস্থা রাখছেন মরিনহো

লিভারপুলের বিপক্ষে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন টটেনহ্যাম হটস্পার অধিনায়ক হ্যারি কেইন। দলের সেরা তারকার অনুপস্থিতিতে গ্যারেথ বেলের উপর ভরসা করছেন কোচ হোসে মরিনহো। সোমবার প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে স্পাররা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘দলের বিপদের সময় আমরা বেলের উপর আস্থা রাখছি। আমরা তার পছন্দের পজিশনই খেলতে দেবো তাকে।’
৩১ বছর বয়সী এই ওয়েলস তারকা টটেনহ্যামে যোগ দিয়েই নিজের ফর্ম ও ফিটনেসের জন্য লড়ে যাচ্ছেন। ১৪ বার স্পারদের জার্সিতে মাঠে নেমে চারবার জালে জড়িয়েছেন বল।
ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ৩-১ গোলের বড় ব্যবধানে হারে টটেনহ্যাম। সেই ম্যাচে গোড়ালিতে বাজেভাবে চোট পেয়ে মাঠ ছাড়েন হ্যারি কেইন। যার ফলে সোমবার ব্রাইটনের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে পারবেন না এই ইংলিশ ফরোয়ার্ড।
কেইনের চোট নিয়ে মরিনহো বলেন, ‘তার জন্য এটা খুব বাজে সময়।
আশা করছি সে দ্রুতই সুস্থ হবে। আপনি যখন হ্যারির মতো খেলোয়াড়কে দলে পাবেন না, তখন দল বিপদে পড়বেই। সে সময়টায় অন্য খেলোয়াড়দের এগিয়ে আসতে হয়। কেইনের উদাহরণ খোদ সে। প্রত্যেক দলেই তার মতো এমন কিছু খেলোয়াড় থাকে যাদের বিকল্প হয় না। তবে বেলের উপর আমার আস্থা আছে।’

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে