মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সা: রিভালদো

আগামী ২৪ জুনে ৩৪-এ পা দিবেন লিওনেল মেসি। দিন ছয়েক পরই আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চুক্তি শেষ হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। সময় ঘনিয়ে আসলেও অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন করেনি কাতালান ক্লাবটি। যার ফলে চলতি মৌসুমে ফ্রি এজেন্ট হয়েই নতুন ঠিকানা খুঁজতে পারবেন মেসি। যা বার্সার জন্য হবে বিরাট আর্থিক ক্ষতির কারণ।
বার্সেলোনার সাবেক তারকা রিভালদো মনে করছেন, বর্তমান আর্থিক অবস্থার নিরিখে মেসিকে আগেই বিক্রি না করে ঠিক করেনি তারা। এমনিতেই বর্তমান আর্থিক অবস্থা খুব ভালো নয় কাতালান ক্লাবটির। করোনাভাইরাস পরিস্থিতিতে তা আরও নাজুক হয়েছে। বর্তমানে তাদের দেনা ১১৭ কোটি ৩০ লাখ ইউরো।
অনেকেই বার্সার দেউলিয়া হওয়ারও আশঙ্কা করছেন। আগের মৌসুমের শুরুতে অন্য কোনো ক্লাব মেসিকে কিনতে চাইলে তাদের খরচ করতে হতো ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু চলতি মৌসুমে ফ্রি এজেন্ট হয়েই দল ছাড়তে পারবেন মেসি। আর এটিতে কাতালান ক্লাবের আর্থিক ক্ষতির বিষয়টি স্পষ্ট।
বেটফেয়ারকে রিভালদো বলেন, ‘মেসির দলত্যাগ ছাড়াও, আয়ের পথ খুঁজতে দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিবে বার্সা। মেসি যখন চুক্তির অধীনে ছিল তখন আগের বোর্ড তাকে বিক্রি না করে ভুল করেছে। রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে যা করেছে, বার্সেলোনাও তাই করতে পারত; রিয়াল রোনালদোকে বিক্রি করে ১০ কোটি ইউরো পেয়েছে।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।