কোনও বলিউড জুটি শাহরুখ-কাজলের মতো সাড়া ফেলতে পারেনি পর্দায়! তারা দু’জনে কোনও দিন পর্দায় একটি চুমুও খাননি। তবু তাদের প্রেম, রসায়ন দেখে আজও রোমাঞ্চিত বলিউড প্রেমীরা। শুধু তো শাহরুখ খান নন, কাজল-শাহরুখ জুটিটিই যে আসলে ‘বাজিগর’! আর সেই সুপার-ডুপার হিট ছবির ক্যামেরার পিছনের একটি গল্প সামনে এল এত বছর বাদে। ‘বাজিগর’-এর বিখ্যাত টাইটেল ট্রাকে শাহরুখ-কাজলের রসায়ন দেখে আজও মজে দর্শক। কিন্তু সেই রসায়ন তৈরি হল কীভাবে? ‘বাজিগর’ ছবিতেই প্রথম জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। গানের দৃশ্যের কিছু অংশে তাদের দু’জনকেই ‘অদ্ভুত’ কিছু মুখভঙ্গি করতে বলা হয়। সাধারণ জীবনে প্রেম ও কাম বোঝাতে ও রকম মুখভঙ্গি করা হয় না বলেই বক্তব্য অভিনেতাদের। আর সে কারণেই কাজল কিছুতে বিষয়টি ধরতে পারছিলেন না।
করণ জোহরের চ্যাট শো-তে কাজল বলছিলেন, যে ভাবে নিঃশ্বাস নিতে বলা হচ্ছিল, তা এতটাই অস্বাভাবিক, যে আমার অভিনয়ে কিছুতেই তা বার করে আনতে পারছিলাম না। রিটেক-এর পর রিটেক হচ্ছিল! শাহরুখের কথায়, যে জিনিস আমরা সাধারণ জীবনে করি না, সেটা কাজল কোনও দিনই পর্দায় প্রকাশ করতে পারে না। ওর সমস্যা হয়। আর সে কারণেই ফ্যাসাদে পড়েছিলেন নির্মাতারা। তবে কী করা যায়! কোরিওগ্রাফার সরোজ খান শাহরুখের কানে কানে গিয়ে বলেন, অ্যাকশন বলার পরে তুমি কাজলকে চিমটি কেটে দিও তো। মাস্টারজির কথা শুনে ঠিক সে কাজই করেন শাহরুখ। চুপিচুপি হওয়া পরিকল্পনার কিছুই আঁচ পাননি কাজল। পরিচালক ‘অ্যাকশন’ বলতেই শাহরুখ কাজলের কোমরে চিমটি কেটে দেন। ব্যাস! তার ওই ব্যথার প্রতিক্রিয়াটাই ধরা পড়ে ক্যামেরায়। আর দর্শকদের কাছে সেটাই প্রেম ও কামের নিখুঁত অভিব্যক্তি হিসেবে চিহ্নিত হয়। বাকিটা তো ইতিহাস!
আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক