মণিরামপুরে প্রার্থীর ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় এক কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। উপজেলার ৯ নম্বর বি-জয়রামপুর কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় ত্রাস সৃষ্টি করতে মুহুর্মুহু শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খইতলা এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান তার এজেন্টদের নিয়ে বি-জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলা এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। এ সময় তাকে ও এজেন্টদের মারপিট করা হয়। পরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার লক্ষ্যে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় আধা ঘণ্টা ধরে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতংকিত হয়ে পড়েন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন।
কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
আমার প্রতিপক্ষ আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। আমার মাথায় ও বুকে আঘাত লেগেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরও আমি কেন্দ্রে যেতে পারিনি।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা