দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রের্কড আক্রান্ত ৭৮৬ ও মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আর এ সময় মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মারা গেছেন ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন […]
রাজধানীর ১৭০ এলাকায় করোনা রোগী শনাক্ত

রাজধানীর প্রায় সব এলাকাতেই এখন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার (৪ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানীর ১৭০টি এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল ৩ মে পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকায়। এ এলাকার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় সবাই […]
নিজে বস্তা বয়ে অভুক্ত মানুষদের খাদ্যসামগ্রী দিলেন সালমান

ভারতে লকডাউন শুরুর পর থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। বিভিন্ন সময়ে এই তারকাকে সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে দেখা গেছে। কখনও কারও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। কখনও আর্থিক সহযোগিতার মাধ্যমে জীবন বদলে দিতে হাত বাড়িয়েছেন। আর এ ধরনের কাজে সব সময়ই এগিয়ে থাকেন সালমান। বর্তমানে লকডাউনের জেরে গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত পানভেলের বাগান […]
১০ মে থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার

রোজার ঈদ সামনে রেখে আসছে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের আজ সোমবার এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় বলা হয়, হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত আকারে […]
১৬ মে পর্যন্ত বাড়লো ছুটি

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়েছে সরকার। জরুরি সেবা দেওয়াসহ দপ্তরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৪ মে) ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে […]
এক দিনে শতাধিক পুলিশ সদস্যের কোভিড-১৯ শনাক্ত

করোনাভাইরাস মহামারী ঠেকাতে মাঠে সক্রিয় পুলিশ বাহিনীর মধ্যে সংক্রমণ বেড়েই চলছে। দুই লক্ষাধিক সদস্যের এই বাহিনীতে রোববার পর্যন্ত মোট ৮৫৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে, এর মধ্যে ১১৩ জন রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। তাদের […]
নিলামে চড়া দাম পেল তাসকিন-সৌম্যর স্বারকও

করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রিয় স্মারকগুলো নিলামে তুলছেন বাংলাদেশী ক্রিকেটাররা। যেখানে নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে। ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজে নিয়মিত চলছে এই নিলাম। সাকিব আল হাসানকে দিয়ে হয়েছিল এই মহৎ উদ্যোগের শুরু। বিশ্বকাপে তিনি যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেই ব্যাটটি নিলামে বিক্রি হয়েছিল ২০ লক্ষ […]
৪০ মিলিয়ন ডলার রেখে গেছেন ঋষি কাপুর

বলিউডের অন্যতম সফল অভনেতা ঋষি কাপুর মারা গেছেন ৩০ এপ্রিল। তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। তার ছেলে রণবীর কাপুর সফল চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে একজন। বাবা-ছেলের মধ্যেকার সম্পর্কটা ছিল দারুণ। প্রেমিকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর। ঋষি কাপুরের মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং এর উত্তরাধিকারের বিষয়টি […]
প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মনিটর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পোশাক কারখানা চালাতে হবে। পর্যায়ক্রমে সব শিল্প কারখানা খুলে দেয়া হবে। পাশাপাশি প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মনিটর করা হবে। রোববার (৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ […]
করোনা বেঁচে থাকার যুদ্ধ; সুস্থ থাকার যুদ্ধ: শিরিন শিলা

শোবিজ ডেস্ক:পুরো বিশ্বে করোনা ভাইরাস ভয়াল পরিস্থিতির সৃষ্টি করেছে। সবাই আতঙ্কের মধ্যে আছি। জানি না কে, কোথায়, কেমন আছেন। আমরা যদি এখনো সর্বোচ্চ সতর্ক হই, তা হলে পরবর্তীকালে একসঙ্গে বাঁচতে পারব। কিন্তু অসচেতন হলে আমাদের আরও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে।আমাদের দেশের অনেকেই এ ব্যাপারটি তোয়াক্কা করছেন না। হাসিঠাট্টা করে উড়িয়ে দিচ্ছেন। অনেকেই এ বিষয়টি […]
রোজায় সুস্থ থাকতে যা করবেন

রমজান মাসে রোজাদারদের দিনের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়। এসময় কিছু নিয়ম মেনে চললে আপনার শরীর থাকবে চাঙা। সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। তাছাড়া বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাই বাঁচতে সতর্কতা অবলম্বন করছে।এমন অস্বাভাবিক পরিস্থিতিতে শরীরকে ভালো রাখতে চান সবাই। তাই জেনে নিন রোজায় সুস্থ থাকতে কী করবেন- ইফতারের পর পানি সঙ্গে […]
লকডাউনে ঘরবন্দি পড়শীর নতুন গান

লকডাউনে সবার মতো ঘরবন্দি জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। তবে থেমে নেই বলে জানান তিনি। এই অবসরে তৈরি করছেন নতুন গান। এরইমধ্যে চারটি গানের কাজ শেষ করেছেন। পড়শী বলেন, এটা বলা যায় লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। এরমধ্যে গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন […]
করোনা: মালয়েশিয়ায় হাজারো অভিবাসী গ্রেপ্তার

করোনা ভাইরাসের বিস্তার রোধে কয়েক হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। যেসব অভিবাসীর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে পুলিশ এ জন্য অভিযান চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে পুলিশ প্রধান আবদুল হামিদ বাদোর বলেছেন, এসব শ্রমিক যাতে এদিক ওদিক চলাচল করতে না পারেন এবং করোনা রোগের বিস্তার না ঘটাতে পারেন, […]
রমজানে সেহরিতে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত

সেহরির খাবার মুখরোচক, সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন। বেশি তেল, ঝাল, চর্বি জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খাবেন। অনেকেই মনে করেন, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহেরির সময় প্রয়োজনের অতিরিক্ত বেশি খাবার খেতে হবে। তা মোটেই ঠিক নয়, কারণ চার পাঁচ ঘণ্টা পার হলেই খাদ্যগুলো […]
ছিন্নমূল মানুষদের সেহরি দিচ্ছেন দক্ষিন যুবলীগ নেতা গাজী বাবু

পুরান ঢাকার অসহায়, হতদরিদ্র ছিন্নমূল চারশত পথচারীকে মধ্যরাতে সেহরির খাবার দিল ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। আজ শনিবার মধ্যরাতেঢাকা মহানগর দক্ষিন যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু পুরান ঢাকার সুত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু […]