নিজে বস্তা বয়ে অভুক্ত মানুষদের খাদ্যসামগ্রী দিলেন সালমান

ভারতে লকডাউন শুরুর পর থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। বিভিন্ন সময়ে এই তারকাকে সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে দেখা গেছে। কখনও কারও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। কখনও আর্থিক সহযোগিতার মাধ্যমে জীবন বদলে দিতে হাত বাড়িয়েছেন। আর এ ধরনের কাজে সব সময়ই এগিয়ে থাকেন সালমান।

বর্তমানে লকডাউনের জেরে গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত পানভেলের বাগান বাড়িতেই কাটছে সালমানের দিন। সেখানে পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। আরও আছেন তার বান্ধবী ইউলিয়া ভন্তুর, জ্যাকুলিন ফার্নান্ডেজ এবং ওয়ালুসা ডিসুজা।
এবার সালমানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গেল জ্যাকুলিন, ওয়ালুসা এবং ইউলিয়াদের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সালমান খান। যেখানে দেখা যাচ্ছে, সালমান খানের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাহায্য করছেন জ্যাকুলিন, ইউলিয়া এবং ওয়ালুসা-রা।
এই লকডাউনের মধ্যে পানভালের অসহায় মানুষগুলো যাতে কোনোভাবে না খেয়ে থাকেন, তারই ব্যবস্থা করতে দেখা যায় সালমানকে।
এর আগে করোনা মোকাবিলায় ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরের পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি মালেগাঁও এর অসহায় ৫০ জন মহিলা শ্রমিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও নেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,