নিলামে চড়া দাম পেল তাসকিন-সৌম্যর স্বারকও

করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রিয় স্মারকগুলো নিলামে তুলছেন বাংলাদেশী ক্রিকেটাররা। যেখানে নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে। ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজে নিয়মিত চলছে এই নিলাম।

সাকিব আল হাসানকে দিয়ে হয়েছিল এই মহৎ উদ্যোগের শুরু। বিশ্বকাপে তিনি যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেই ব্যাটটি নিলামে বিক্রি হয়েছিল ২০ লক্ষ টাকায়।
শুধু সাকিব না, স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী।
আজ অকশন ফর অ্যাকশন পেইজ থেকে নিলামে তোলা হয় কিউদের বিপক্ষে সৌম্য সরকারের টেস্ট ক্যারিয়ারের শতক হাঁকানো ব্যাট এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক করা বল। দুটো স্মারকের ভিত্তিমূল্য ছিল সমান তিন লাখ টাকা করে।
দুটো স্মারক একসঙ্গে প্যাকেজ হিসেবে কিনেছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। দুটো স্মারকের জন্য তারা খরচ করেছেন ৮ লক্ষ্য ৫০ হাজার টাকা। যদিও তারা নিজেদের নাম প্রকাশ করেননি। নিলামে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, সৌম্য এবং তাসকিন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,