রোজায় সুস্থ থাকতে যা করবেন

রমজান মাসে রোজাদারদের দিনের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়। এসময় কিছু নিয়ম মেনে চললে আপনার শরীর থাকবে চাঙা। সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। তাছাড়া বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাই বাঁচতে সতর্কতা অবলম্বন করছে।এমন অস্বাভাবিক পরিস্থিতিতে শরীরকে ভালো রাখতে চান সবাই।

তাই জেনে নিন রোজায় সুস্থ থাকতে কী করবেন-
ইফতারের পর পানি সঙ্গে রাখুন
সুস্থ থাকার জন্য শরীরের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। এজন্য ইফতারের পর যথেষ্ট পরিমাণ পানি পান করুন। সহজে পানি পান করতে একটি বোতলে পানি ভরে রাখতে পারেন এবং কিছুক্ষণ পরপর তা পান করতে পারেন।
অতিরিক্ত খাবেন না
অনেকে হয়তো ভাবতে পারেন সারাদিন না খেয়ে থাকার বিষয়টা একইসঙ্গে পুষিয়ে নিতে হবে। আর এ কারণে তারা রাতের বেলায় অতিরিক্ত খাবার খান। কিন্তু কাজটি ভুল। একবারে অতিরিক্ত না খেয়ে একটু পর পর পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করুন।
স্বাস্থ্যকর খাবার খান
রমজানে ইফতারের সময় অনেকেরই ভাজা-পোড়া ও তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু এসব খাবারে থাকে উচ্চ মাত্রার সোডিয়াম, যা শরীরের জন্য বেশ ক্ষতিকর। এজন্য এসব খাবার এড়িয়ে বরং ফল-মূল ও পেট ঠাণ্ডা রাখবে এমন খাবার খেতে হবে।
আর সেহরির সময় কয়েকটি খেজুর খেয়ে নিন। এতে দিনে না খেয়ে থাকার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানোর মতো যে সমস্যা দেখা দেয় তা এড়ানো যাবে।
২০ মিনিট হাঁটুন
রোজা রেখেছেন বলে ব্যায়াম বাদ দেয়া যাবে না। বরং প্রতিদিন অন্তত ২০ মিনিট করে হলেও ব্যায়াম করুন। তাহলে আর রোগ বালাই ধারে কাছে ঘেঁষতে পারবে না।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,