করোনা বেঁচে থাকার যুদ্ধ; সুস্থ থাকার যুদ্ধ: শিরিন শিলা

শোবিজ ডেস্ক:পুরো বিশ্বে করোনা ভাইরাস ভয়াল পরিস্থিতির সৃষ্টি করেছে। সবাই আতঙ্কের মধ্যে আছি। জানি না কে, কোথায়, কেমন আছেন। আমরা যদি এখনো সর্বোচ্চ সতর্ক হই, তা হলে পরবর্তীকালে একসঙ্গে বাঁচতে পারব। কিন্তু অসচেতন হলে আমাদের আরও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে।আমাদের দেশের অনেকেই এ ব্যাপারটি তোয়াক্কা করছেন না। হাসিঠাট্টা করে উড়িয়ে দিচ্ছেন। অনেকেই এ বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন না। কোনো রকম সতর্কতা তারা অবলম্বন করছেন না। কেউ কেউ অযথা বাইরে ঘোরাঘুরি করছেন।তারা নিজের যেমন ক্ষতি করছেন, তেমনি অন্যদের জীবনও হুমকির মুখে ফেলছেন। তারা তাদের পরিবারের জন্যও ক্ষতিকারক। তারা যদি ভাইরাসটি বাইরে থেকে বহন করে ঘরের মধ্যে প্রবেশ করেন, তা হলে পরিবারের সবার সংক্রামণ হবে। সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাইলে সচেতন হওয়া প্রয়োজন। আমিও বলব, দয়া করে সাবান দিয়ে বারবার হাত পরিষ্কার করুন।অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে করুন। বিশেষ প্রয়োজনে বের হতে হলে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এটি একটি যুদ্ধ। বেঁচে থাকার যুদ্ধ। সুস্থ থাকার যুদ্ধ। যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তা হলে অবশ্যই এ যুদ্ধে জয়ী হব।যারা দেশের এই বিপদে নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে কাজ করছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা। যারা ইতোমধ্যে এ যুদ্ধে মারা গেছেন, তাদের প্রতি আমরা চিরঋণী হয়ে গেলাম। দোয়া করি, সবাই ওপারে শান্তিতে থাকবেন।আসুন, সবাই সচেতন হই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি এই রমজান মাসে আমাদের সবাইকে ক্ষমা করে দিন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,