এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকেলে সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি আরও বলেন, প্রশ্নফাঁস কিংবা এ নিয়ে কোন ধরনের বিভ্রান্তি ঠেকাতে কোচিং সেন্টারগুলোকে কঠোর নজরদারিতে রয়েছে। মন্ত্রী বলেন, ‘তারা এখন প্রশ্ন ফাঁস করতে […]
অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল

অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল বুধবার। মেলার সব প্রস্তুতি শেষ করে এনেছে বাংলা একাডেমি। ষ্টল বরাদ্ধে অনিয়মের অভিযোগ এড়াতে এবার ষ্টল বরাদ্ধ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এবারের মেলা ভালো হবে- আশাবাদী লেখক প্রকাশকেরা। বাংলা একাডেমি চত্বর আর সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ প্রকাশনা সংস্থা স্টল নির্মাণ শেষ করলেও কিছু স্টলে এখনো […]
কানাডায় মসজিদে হামলার ঘটনায় এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছে বন্দুকধারীরা; আহত হয়েছেন আরও আটজন। প্রত?্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে যখন এ ঘটনা ঘটে, তখন সেখানে এশার নামাজে জড়ো হয়েছিলেন জনা চলি্লশেক লোক। অন্তত তিনজন অস্ত্রধারী তাদের ওপর গুলি চালায়। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক […]
টাঙ্গাইলে জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতালীগ নেতা কর্মীদের আ’লীগে যোগদান

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলে জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতালীগের শতাধীক নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দান করেছেন। সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেশক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতির কাছে নৌকা প্রতিক তুলে দিয়ে তারা এ যোগদান করেন। যোগদানকৃতরা হলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য তুহিন আব্দুল্লাহ শাহিন এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সভাপতি খান […]
সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
রাজধানীর শাহবাগে সংবাদ সংগ্রহের সময় ২ সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গাইবান্ধা: সোমবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন। এ সময় বক্তারা, এটিএন নিউজের ২ সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের […]
সার্চ কমিটির কাছে সকালে নাম দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত পাঁচ জনের নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে সকালে নাম দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নামের তালিকা দেবে বিএনপি। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। আওয়ামী লীগও আজ নাম প্রস্তাব […]
পরিবেশ দুষণের শুনানীতে আসেনি লাফার্জ : ক্যান্সারে দু’জন মারা গেলেও টনক নড়েনি বিদেশী ওই কোম্পানীর

ঐধনরন ঝধৎধিৎ অুধফ,ঝঁহধসমধহল ঈড়ৎৎবংঢ়ড়হফবহঃ:সুনামগঞ্জের ছাতকে বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারি প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দুষণের ব্যাপক অভিযোগ উঠেলেও সোমবার এ সংক্রান্ত বিষয়ে শুনানিতে আসেনি লাফার্জ কতৃপক্ষ। এদিকে শুনানিতে চতুরতার সাথে হাজির না হলেও সময় নিয়েছে বলে জানা গেছে প্রশাসনের নিকট থেকে লাফার্জ। অভিযোগ রয়েছে ইতিমধ্যে ক্যান্সারে দু’জন মারা গেলেও টনক নড়েনি বিদেশী ওই কোম্পানীর। […]
নতুন বছর উপলক্ষ্যে দেশের সকল বাংলা চ্যানেলকে নিয়ে ২৮ পৃষ্ঠার একটি ক্যালেন্ডার প্রকাশ
নতুন বছর উপলক্ষ্যে দেশের সকল বাংলা চ্যানেলকে নিয়ে ২৮ পৃষ্ঠার একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে, ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান-ডিজিটাল অপারেটিং টেকনোলজিস লিমিটেড-ডট। গতকাল (সোমবার) রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে নতুন এই ক্যালেন্ডার উন্মোচন করা হয়। চ্যানেলগুলোর নিজ নিজ লোগো ও রংয়ে সজ্জিত ক্যালেন্ডারের প্রতিটি পৃষ্ঠা। অনুষ্ঠানে ডট এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম আল মাহবুব রাজু’সহ বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন […]
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সদর উপজেলার বিষ্ণুপুরে এ ঘটনা হয়। স্বজনরা জানান, বিষ্ণুপুরের কুলিয়াদাইর গ্রামের মুক্তিযোদ্ধা সালাম মোল্লার সাথে জমিজমা নিয়ে তার ছোট ভাই আবুল কালামের দীর্ঘদিন বিরোধ চলছিলো। সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে নারকেল পাড়তে গেলে মুক্তিযোদ্ধার স্ত্রী জাহানারা বেগমকে মারধর করেন তার ভাই […]
চোরাই মোটরসাইকেলসহ দুই জন আটক

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে চুরি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে চোরাই মোটরসাইকেলসহ দুই জন মোটরসাইকেল চোরদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশ উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের জনৈক আনিছুরের ইটভাটার সন্নিকটে সৈয়দপুর থেকে পার্বতীপুরে আসার পথে তাদের […]
ঘাস মেম্বরের উদ্যোগে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর উপজেলার পার্শ্ববর্তী ৮নং রামনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর ইউসুফ আলী অপুর নিজ উদ্যোগে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। মেম্বর ইউসুফ আলী অপু ওরফে ঘাস মেম্বর তার নিজ গ্রাম দক্ষিন রামনাথপুরে ২৫০জন অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন। দিনমজুর এই ঘাস মেম্বর অনেক আগে থেকেই […]
শরীয়তপুরে ৬টন ঝাটকা ইলিশ জব্দ, ২১ জনকে জরিমানা

ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার বুড়ির হাট বাজার থেকে ১২টা নসিমন বোঝাই ৬টন (৬ হাজার কেজি) জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মাছ বহনকারী ২১জনকে আটক করা হয়েছে। সোমবার গভীররাতে তিন ঘন্টা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। আটকরা হলেন, জাহের দেওয়ান (৩০), আলআমিন বেপারী (২২), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার […]
ভালোবাসা দিবসে কুমকুম এর ভালোবাসার গান

ভালোবাসা দিবসে ভালোবাসার গান নিয়ে আসছেন কুমকুম। স্বতন্ত্র গায়কীর জন্য সংগীতশিল্পী কুমকুম সংগীতবোদ্ধা শ্রোতার কাছে এক জাগরণের নাম। কুমকুম কণ্ঠে ধারণ করেন দ্রোহ, প্রেম, সময় ও জীবনবোধ। গান নিয়ে নিরীক্ষা এই শিল্পীর নেশা। নিজের কথা ও সুরে ‘আমার আমি’ এলব্যামের পর, সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে লেখা আরিফ রানার একটি গান ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে গেয়েছেন। […]
বিদ্যুৎ সংযোগ পেল ঝিনাইদহের সরকারী দুটি প্রতিষ্ঠান !

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের দুইটি সরকারী প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো সাধুহাটী ইউনিয়ন ভুমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। ঝিনাইদহের সাংবাদিকদের সহায়তায় এই দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদান করে ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)। জানা গেছে, সরকারী হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক খুটি দুরে থাকার কারণে সরকারী […]
ঝিনাইদহে এবার মহিলা পুলিশের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা ! জেলা জুড়ে তোলপাড় !

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে সাথী খাতুন (১৯) নামে এক মহিলা কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন। সাংবাদিকরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, সাথী খাতুন গলায় রশি দিয়ে ঝিনাইদহ পুলিশ লাইনস এ আত্মহত্যার চেষ্টা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক […]