শরীয়তপুরে ৬টন ঝাটকা ইলিশ জব্দ, ২১ জনকে জরিমানা

image-1532
ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার বুড়ির হাট বাজার থেকে ১২টা নসিমন বোঝাই ৬টন (৬ হাজার কেজি) জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় মাছ বহনকারী ২১জনকে আটক করা হয়েছে। সোমবার গভীররাতে তিন ঘন্টা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
আটকরা হলেন, জাহের দেওয়ান (৩০), আলআমিন বেপারী (২২), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার মালত (২৮), মনির হোসেন (২৭), সুকুর আলী বেপারী (২৫), ফরহাদ হাওলাদার (২২), ইসমাইল হাওলাদার (২৮), জহির মাঝি (৩৪), শামিম বেপারী (২৬), জসিম মাদবর (২৭), সাইফুল মোল্লা (৩১), সুফিয়ান ভূইয়া (২৩), বিল্লাল খা (২৬), আবু তাহের (২৫), মোসলেম দেওয়ান (৫৫), শহিদুল ইসলাম (২৩), সোহাগ বেপারী (১৯), হানিফ হাওলাদার (২৩), মো. আলী পাইক (৪৫) ও মো আলী (৩০)।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সোমবার গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার বুড়ির হাট বাজার এলাকা থেকে ৬টন জাটকা ইলিশ জব্দ করে মাদরীপুর র‌্যাব-৮। এসময় মাছ বহনকারী ২১জনকে আটক করে র্যাব। র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয়, ও মাদরাসার গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
আটক ২১ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে