লিপস্টিক ঢেকে দেবে চোখের নিচের কালি

Lipstick

চোখের নিচে কালি নিয়ে নারীদের হতাশার শেষ নেই। একটি সুন্দর সাজ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এই চোখের কালি। মূলত অতিরিক্ত রাত জাগা, অনিয়মিত ঘুম, অ্যালার্জি, রক্তস্বল্পতা, মানসিক চাপ, স্ট্রেস, বয়সের প্রভাব, হরমোনের পরিবর্তন ইত্যাদির কারণে চোখে কালি পড়তে পারে। যত সুন্দর করে সাজুন না কেনো চোখের কালি বোঝা গেলে সম্পূর্ণ সাজটি নষ্ট হয়ে যাবে। যাদের […]

ঘরে এয়ার ফ্রেশনার ব্যবহার করা ঠিক নয়

air freshener

ঘরে নিকোটিনের গন্ধ বা রান্নার গন্ধ হয়ে আছে বা ঘর স্যাঁতস্যাঁতে হয়ে আছে কোনো কারণে, এই দুর্গন্ধ দূর করতে বেশীরভাগ মানুষই এয়ার ফ্রেশনার স্প্রে করে দেন। কিন্তু এয়ার ফ্রেশনারের যথেচ্ছ ব্যবহার আমাদের স্বাস্থ্যের ওপর রাখতে পারে খারাপ প্রভাব। এয়ার ফ্রেশনার আমরা কেন ব্যবহার করি? কারণ আমরা এয়ার ফ্রেশনারের সুগন্ধ দিয়ে অন্য কোনো দুর্গন্ধ ঢেকে দিই। […]

সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে পুলিশ’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের কিছু সদস্য সরাসরি জড়িত উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনের বলা হয়েছে, সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি এবং ওই ঘটনার সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য দায়ী। এই আগুন লাগানোর ঘটনার সাথে দুইজন পুলিশ সদস্য ও একজন ডিবি সদস্য সক্রিয়ভাবে জড়িত। […]

সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

51518 BNP 1

নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ দুপুরে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মন্ত্রিপরিষদ বিভাগে ৫ জনের নাম জমা দেন। অন্যদিকে বিএনপি’র পক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মন্ত্রিপরিষদ বিভাগের কাছে ৫ জনের নাম জমা দিয়েছেন। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলের প্রস্তাবকৃত নাম […]

দইয়ের বিশেষ গুণাবলি।

sweet yogurt

ত্বক ও চুলের জন্য নানান উপকারী গুণে ভরপুর টক দই। রূপচর্চার বিভিন্ন ধাপে সঠিকভাবে ব্যবহার করা গেলে উপকার পাওয়া যায়। খুশকি দূর করে: টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো লেবুর রস ও লবণ মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখতে হবে। চুলে নয়। চাইলে মিশ্রণের সঙ্গে খানিকটা জলপাইয়ের তেল মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে শুষ্ক মাথার ত্বক থেকে […]

গাইবান্ধায় স্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু ৩ দিনের রিমান্ডে

51521 PIC GAIBANDHA

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কুন্দেরপাড়ায় গণ উন্নয়ন একাডেমী বিদ্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু মিয়ার (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন। রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া পারদিয়ারা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। গাইবান্ধা সদর […]

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

51506 map

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার কামিনী পেট্রোল পাম্পের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক মিহির দাস সমির (৩৫), মুরগি বিক্রেতা মনির হোসেন (৩৬) ও অজ্ঞাতপরিচয় একজন। মিহির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাসিন্দা। আর মনিরের বাড়ি বরিশাল […]

অস্ট্রিয়ায় জনসম্মুখে বোরকা, নেকাব নিষিদ্ধ হচ্ছে

51510 netherlands burqa

অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, নেকাব। আদালত, বিদ্যালয়সহ অন্যান্য উন্মুক্ত স্থানে পুরো মুখ নেকাবে ঢেকে রাখার ইসলামিক নীতি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞা মূলত বোরকা, নেকাব এবং মুসলিম নারীদের পর্দা হিসেবে ব্যবহৃত পোশাকের উপর আরোপ করা হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, দেশটিতে উগ্র ডানপন্থি ফ্রিডম পার্টির জনপ্রিয়তা […]

কমলনগরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে এলাকাবাসী ওই বাঘের বাচ্চাটি উদ্ধার করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম জানান, ওই এলাকার আবুল খায়ের হাওলাদার বাড়ির আবুল খায়েরের লাকড়ি রাখার ঘরে শিশুরা মেছো বাঘের বাচ্ছাটিকে দেখে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘটি […]

রাবি’র হল থেকে ছাত্রশিবিরের ৪ নেতাকর্মী আটক

51520 ru photo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন, হবিবুর রহমান হল শাখার সভাপতি ও দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু জাফর, সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল […]

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বার্নিকাট

51516 teknaf pic 31.01.2017 2

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। মঙ্গলবার সকাল ১০ টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ, উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, উপজেলা নির্বাহী […]

মাকসুদা মিতির পথচলা

  মাকসুদা মিতি অল্প কয়েক দিন হলো মিডিয়াতে পা রাখা। গ্রামের বাড়ি ফরিদপুর। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্রী। শুরুটা ছিলো মিউজিক ভিডিও দিয়ে। ২০১৬ সালের শেষ দিকে অনিক সাহানের সোহাগা রেশমি গানের মডেল হয়ে মানুষের চোখে পড়েন তিনি। এটি নির্মাণ করে রেইন ড্রপস প্রোডাকশন। এর পরে আর তার ফিরে তাকানো লাগেনি। সাগর ও নদীর চল […]

মুম্বাই হামলার প্রধান আসামি হাফিজ সাইদকে আটক করেছে পাকিস্তান পুলিশ

sayed 200 200

২০০৮ সালে মুম্বাই হামলার প্রধান আসামি হাফিজ সাইদকে আটক করেছে পাকিস্তান পুলিশ। আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান পুলিশের এক মুখপাত্র জানান, দক্ষিণ লাহোরে নিজ বাড়িতে হাফিজকে আটকে  রাখা হয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হন। এরপর থেকেই ভারত ও যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, এ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ। তাকে ধরিয়ে […]

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

vote 200 200

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।  রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট উপলক্ষ্যে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি, বিএনএফের আতাউর রহমান ও এনপিপির ইমরুল কায়েস। উপজেলার দুটি পৌরসভা ও […]

টাঙ্গাইল-৪ আসনের উত্তাপহীন উপনির্বাচনে ঢিলেঢালা ভোট গ্রহণ চলছে

IMG 20170131 112717

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছে। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত […]