ঝিনাইদহে এবার মহিলা পুলিশের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা ! জেলা জুড়ে তোলপাড় !

Pic (5)
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সাথী খাতুন (১৯) নামে এক মহিলা কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন।

সাংবাদিকরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, সাথী খাতুন গলায় রশি দিয়ে ঝিনাইদহ পুলিশ লাইনস এ আত্মহত্যার চেষ্টা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফালগুনি রানী সাহা জানান, সোমবার বেলা ১.৫০ টার দিকে সাথী খাতুনকে নিয়ে মোহনা নামে এক মহিলা কনস্টেবল হাসপাতালে আসেন। তার অবস্থা আশংকা মুক্ত বলা যাচ্ছে না। ৭২ ঘন্টা পর বলা যাবে।

তবে বিকাল ৪.৫০ টার দিকে এএসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন নারী পুলিশ সাথীকে ইজিবাইকে পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ আরআই অফিসে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কেও কথা বলতে রাজি হন নি। এমনকি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ফোন ধরেন নি।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে