ঘাস মেম্বরের উদ্যোগে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ

 

IMG_9948আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর পার্বতীপুর উপজেলার পার্শ্ববর্তী ৮নং রামনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর ইউসুফ আলী অপুর নিজ উদ্যোগে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

মেম্বর ইউসুফ আলী অপু ওরফে ঘাস মেম্বর তার নিজ গ্রাম দক্ষিন রামনাথপুরে ২৫০জন অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন। দিনমজুর এই ঘাস মেম্বর অনেক আগে থেকেই দরিদ্র অসহায়দের সাহায্য সহযোগীতা করে আসছেন। ঘাস বিক্রয় করে অন্যের সাহায্যে সর্বদা এগিয়ে আসায় তিনি ঘাস মেম্বর হিসেবে পরিচিতি লাভ করেন। গত নির্বাচনে মেম্বর পদে তিনি ৮নং রামনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর প্রার্থী হিসেবে বিজয়ী হন।

ঘাস মেম্বর বালেন, আমি জনগনের ভালোবাসায় এখন ইউনিয়ন পরিষদের একজন মেম্বর। আমি চাই জনগনের সাহায্য করতে। আমি কখনো চাই না যে আমার সময়ে কেউ আমার কাছে কোন প্রকার সাহায্য পায় নি। এটা আমি কখনো শুনতে চাই না। আমার মায়ের দোআয় এবং জনগণের ভালোবাসা আমার জন্য আছে। অন্যের সাহায্য সহোযোগীতা করতে পারলে আমার অনেক ভালো লাগে।

সুষ্ঠভাবে শীতবস্ত্র বিতরণের জন্য এসময় সার্বিক সহায়তা করেন, দাফাদার রবিউল ইসলাম, চৌকিদার রোস্তম আলী, জলিল এবং আনোয়ার হোসেন প্রমূখ্য।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে