লিপস্টিক ঢেকে দেবে চোখের নিচের কালি

Lipstickচোখের নিচে কালি নিয়ে নারীদের হতাশার শেষ নেই। একটি সুন্দর সাজ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এই চোখের কালি। মূলত অতিরিক্ত রাত জাগা, অনিয়মিত ঘুম, অ্যালার্জি, রক্তস্বল্পতা, মানসিক চাপ, স্ট্রেস, বয়সের প্রভাব, হরমোনের পরিবর্তন ইত্যাদির কারণে চোখে কালি পড়তে পারে। যত সুন্দর করে সাজুন না কেনো চোখের কালি বোঝা গেলে সম্পূর্ণ সাজটি নষ্ট হয়ে যাবে। যাদের চোখের নিচে কালি বেশি থাকে তাদেরকে এই কালি ঢাকার জন্য প্রয়োজন হয় ভারী মেকআপের। তবে সবসময় ভারী মেকআপ দেওয়া সম্ভব হয় না। এই চোখের নিচের কালি ঢেকে দেবে আপনার প্রিয় লিপস্টিক। কীভাবে? জেনে নিন উপায়টি।

যেভাবে করবেন:

১। প্রথমে চোখের উপর ও নিচের পুরো অংশে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।

২। এরপর আঙুলে প্রাইমার লাগিয়ে চোখের নিচের অংশে ও ভেতরে কোণে ভালো করে ম্যাসাজ করে লাগান।

৩। তারপর নিজের ত্বকের টোনের সাথে মিলিয়ে একটি ম্যাট লিপস্টিক বেছে নিন। যদি আপনি অনেক ফর্সা হন তাহলে পিংক, পীচ রং ব্যবহার করতে পারেন। আর যদি আপনার গায়ের রং উজ্জ্বল শ্যামলা হয় তাহলে কমলা, কোরাল রং ব্যবহার করতে পারেন। শ্যামলা হলে লাল ও লালের মত গাঢ় রঙের শেড ব্যবহার করুন।

৪। লিপস্টিক চোখের নিচের ডার্ক সার্কেলের উপর ব্যবহার করুন। অন্য কোথাও ব্যবহার করবেন না। এরপর একটি ব্রাশের দিয়ে ভাল করে ম্যাসাজ করে ত্বকের সাথে মিশিয়ে নিন।

৫। এবার একটি কনসিলার ব্যবহার করুন। লিপস্টিকের রঙের সাথে কনসিলার ভাল করে ব্লেন্ড করুন। এই কাজটি পাফের সাহায্যে ভালভাবে করতে পারবেন।

৬। মুখে বেইস মেকআপ করে নিন। আপনি চাইলে ল্যুজ পাউডার দিয়ে চোখের নিচের মেকআপ এবং মুখের মেকআপ সেট করে নিতে পারেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা