রাবি’র হল থেকে ছাত্রশিবিরের ৪ নেতাকর্মী আটক

51520_ru-photoরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন, হবিবুর রহমান হল শাখার সভাপতি ও দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু জাফর, সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এনামুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম। এদের মধ্যে এনামুল হক নাশকতা মামলায় দুই মাস জেলেও ছিলেন বলে জানা গেছে।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সাংগঠনিক কাজে হবিবুর রহমান হলে যান। পরে হলে শিবির আছে এমন তথ্যের ভিত্তিতে হলের ১৪১ নম্বর কক্ষে গিয়ে আব্দুল আলিমকে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে শিবিরের বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট পাওয়ার পর তার দেয়া তথ্য অনুসারে হল শাখা সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদককে তাদের কক্ষ থেকে আটক করে ১৪১ নম্বর কক্ষে নিয়ে আসা হয়। এসময় তাদের কক্ষ থেকে শিবিরের বই, ক্যালেন্ডার, ডায়েরি, নোটপ্যাড, অর্থ বিভাগের দুই হাজার ১০ টাকা, ওই হল শাখা শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীর তালিকাসহ শিবিরের বিভিন্ন ডকুমেন্ট পাওয়া যায়। এছাড়াও আটকের পর তাদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে মতিহার থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। এসময় সমস্ত ডকুমেন্ট পুলিশ জব্দ করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, হলগুলোতে সম্প্রতি শিবির বেশ কার্যক্রম চালাচ্ছে শুনেছি। আমাদের কাছে সুষ্পষ্ট তথ্য ছিলো। তার ভিত্তিতেই এদেরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা