সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

51518_BNP (1)নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ দুপুরে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মন্ত্রিপরিষদ বিভাগে ৫ জনের নাম জমা দেন। অন্যদিকে বিএনপি’র পক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মন্ত্রিপরিষদ বিভাগের কাছে ৫ জনের নাম জমা দিয়েছেন। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলের প্রস্তাবকৃত নাম জমা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদ। তিনি জানান, আজ তারা মোট ২৩টি দলের কাছ থেকে নাম পেয়েছেন। গতকাল চারটি দলের নামের তালিকা পেয়েছেন তারা।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে পাঁচ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি। আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ দলই জানিয়েছে, নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে নামের প্রস্তাব তারা সার্চ কমিটির কাছে পাঠাবে।
গত শনিবার প্রথম বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ দিতে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছ পাঁচটি করে নাম নেওয়ার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা