২০১৬ সালে বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা ১৪ কোটি ৮৭ লাখ টাকা

টানা দু’বছর লোকসান গোনার পর ২০১৬ সালে এসে পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।২০১৬ সাল শেষে রাষ্ট্রয়াত্ত খাতের এই ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা। এর আগের দু’বছর অর্থ্যাৎ ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসানের পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪২ লাখ টাকা এবং ২০১৪ সালে লোকসানের পরিমাণ ছিল ৯৮ কোটি ৩০ লাখ টাকা। বিগত কয়েক বছরের লোকসান থেকে উত্তোরণ প্রসঙ্গে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মো. ইকবাল বাসসকে বলেন, গত এক বছরে আমরা দেড় হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ করেছি। এর পাশাপাশি বড় অংকের ঋণ পুন:তফসিল করায় খেলাপী ঋণের পরিমাণ কমে এসেছে।এসব কারণে আমরা লোকসানের বৃত্ত ভাঙ্গতে সক্ষম হয়েছি। ২০১৫ সালে বেসিক ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল ১৪ হাজার ৭৫৪ কোটি ৭৩ লাখ টাকা, ২০১৬ সালে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৬ কোটি ২৮ লাখ টাকা। ২০১৫ সালে বেসিক ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ৮৮১ কোটি টাকা। ২০১৬ সালে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৮ কোটি ২৭ লাখ টাকা। ২০১৫ সালে বেসিক ব্যাংকের খেলাপী ঋণ ছিল ৫০ দশমিক ৪৩ শতাংশ, ২০১৬ সালে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,