ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন

thনতুন বছর, নতুন সম্ভাবনা। বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে ওঠা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন। পরস্পরকে শুভেচ্ছা জানাতে ফুলের যেন বিকল্প নেই।
বিশেষ দিবসে দিন দিন বেড়ে যাওয়া ফুলের চাহিদা, বছরে ৬শ’ কোটি টাকার একটি বাণিজ্যিক খাতে পরিণত করেছে ফুলের ব্যবসাকে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও নতুন বছর উপলক্ষ্যে জমজমাট ফুলের বাজার।
রাত প্রায় শেষ। কুয়াশায় মোড়া নগরের এ রাস্তাটি আর দশটা সাধারণ দিনের চেয়ে একটু বেশি ব্যস্ত। এখানে কারোই দম ফেলার সময় নেই।
ইংরেজি নবর্বষকে সামনে রেখে দেশের প্রায় ২২টি জেলার চাষীদের উৎপাদিত ফুল এসে পৌছেছে রাজধানীতে। আগারগাও, ফার্মগেট আর শাহবাগের ৩টি অস্থায়ী বাজারগুলো থেকে রাতেই সেই ফুল নিতে আসেন খুচরা ব্যবসায়ীরা।
অল্প পরিসরের মাঝে ভিড় সামলে পাইকারী ব্যবসায়ীরা যেমন বিশেষ দিবস উপলক্ষ্যে দাম হাকছেন বেশী। তেমনি এ বছর ফুলের পর্যাপ্ত সরবরাহ থাকায় খুচরা ব্যবসায়ীরা যাচাই করে নিতে চাইছেন বাজারদর।
ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে বড় আয়োজনের জন্য কম দামে পাইকারী বাজার থেকে ফুল কিনতে এসেছেন কেউ কেউ। বাদ পড়ে নি পরিবারের ছোট সদস্যটিও।
তবে, ক্রম বর্ধমান এ খাতের ব্যবসায়ীদের কণ্ঠে ছিল নানা অভিযোগের সুর। আর দাবি, রাজধানীতে ফুলের একটি স্থায়ী বাজারের।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,