আগামীকাল মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) যৌথ আয়োজনে আগামীকাল রাজধানীর শেরেবাংলানগরে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।এটি মেলার ২২তম আসর। আগামীকাল রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মেলায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে ২১টি দেশ।এগুলো হলো-ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মরিশাস, নেপাল, হংকং, জাপান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ভিয়েতনাম ও ভুটান। তিনি জানান, মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি,প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভিলিয়ান, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন।
এছাড়াও থাকবে একটি ই-শপ, দুটি শিশু পার্ক, তিনটি রক্ত সংগ্রহ কেন্দ্র, একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং মা ও শিশু কেন্দ্র। বিনোদনের জন্য মাঠের মধ্যে ফুলের বাগান ও এটিএম বুথ থাকবে।তোফায়েল আহমেদ বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি পণ্যের সঙ্গে ভোক্তাদের পরিচিত হওয়ার সুযোগ বাড়ে। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদকদের মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহ যোগায় এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ধার্য করা হয়েছে।বাণিজ্য মেলায় ২০১০ সালে ২২ কোটি ৮৬ লাখ,২০১১ সালে ২৫ কোটি,২০১২ সালে ৪৩ কোটি ১৮ লাখ, ২০১৩ সালে ১৫৭ কোটি, ২০১৪ সালে ৮০ কোটি টাকা এবং ২০১৫ সালে ৮৫ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গেছে।এবার আরো বেশি রফতানি আদেশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্য মেলা আয়োজনের জন্য পূর্বাচলে ৬০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে আগামী তিন বছরের মধ্যে চীন সরকারের সহযোগিতায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে।এখানে সারা বছর বিভিন্ন মেলা আয়োজন করা হবে বলেও জানান তিনি। এবার বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় রফতানি ট্রপি বিতরণ করা হবে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার সদস্যের পাশাপাশি বেসরকারি সিকিউরিটি ফোর্সসহ ১৪০টি সিসি ক্যামেরা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,