এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । ১৫ নভেম্বর -২০২৬ রোববার বিকাল ৫ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন । এতে বরগুনা ইউনিটের যুব সদস্যদের পাশাপাশি বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা অংশ নেন । বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা এবং ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক এর নেতৃত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু , ইউনিট লেভেল অফিসার এমএ করিম, যুব প্রধান মো: সজিব হোসেন সহ যুব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । র্যালিতে অংশগ্রহণকারীরা র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয় শেষ হয় । পরে সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৭ সালের ভয়াল সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক প্রমুখ।
আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!