মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো—সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শওকত ইকবাল ফারুকী, বারইয়ারহাট কলেজের সহকারী অধ্যাপক রাশেদা আক্তার, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক, নাহেরপুর মাদ্রাসার সুপার সলিম উদ্দিন, বড়তাকিয়া জাহেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলা উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী বলেন, মিরসরাইয়ের বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণে অভ্যস্ত করতে এ মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজনের মাধ্যমে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করা সম্ভব হবে।

মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন ও জোরারগঞ্জ থানা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক জ্ঞান অর্জনে উৎসাহিত করতে প্রতিবছর এ পরীক্ষার আয়োজন করা হয়। এবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্তসংখ্যক শিক্ষক ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।

পরীক্ষার কেন্দ্রীয় প্রধান নিয়ন্ত্রক ও মিরসরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তৃতীয় থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছে। এতে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে।

মাদ্রাসা পরীক্ষা নিয়ন্ত্রক ও আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন, শিক্ষার্থীদের শিক্ষার স্তর বিবেচনায় মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

আদর্শ শিক্ষক ফেডারেশন ও বৃত্তি আয়োজক কমিটির সদস্য সচিব এবং মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতা বাড়বে এবং স্বচ্ছতার সঙ্গে মেধার মূল্যায়ন করা সম্ভব হবে। প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। শিক্ষার্থীরা এই মেধাবৃত্তির মাধ্যমে তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। আগামীতে আরও বৃহৎ পরিসরে এবং আধুনিক পদ্ধতিতে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী