গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’ ছাত্রদের অবদানের কথা উল্লেখ […]
KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA। প্রতিষ্ঠানটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর। আয়োজকদের প্রকাশিত আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর আফতাবনগরে অবস্থিত Kizuna Studio-এর রুফটপে অনুষ্ঠিত হবে এই […]
নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা (৪০) ও শাহিনুর শেখের বাড়িতে চলছে শোকের মাতম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলার বড় কালিয়া ও মির্জাপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছেন। একে […]
আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে […]
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত হয়েছে। কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের এর আওতায় এনএসএস। সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার।এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন তালতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচি দাস, তালতলী থানার অফিসার ইন চার্জ মো. সাইদুল […]
কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দুই হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য […]
‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল […]
নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনের ফজলুল হক অডিটরিয়ামে “মাদক মুক্ত সমাজ চাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক এবং সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]
আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা ও সেবা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকায় পরিষদে সেবা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ ব্যবস্থা নেওয়ার দাবিতে […]
আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন রোধ এবং বেকারিশিল্পের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা সহকারী […]
মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান। […]
আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার […]
ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধক্ষ্য সাংবাদিক গাজী মাকুল উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী ‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’। গত ১৩ নভেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা […]
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিকে, এই বরেণ্য ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি […]
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ […]