মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘রাজনীতি কখনো খারাপ নয়। ভালো মানুষেরা রাজনীতিতে না আসার সুযোগে খারাপ মানুষেরা রাজনীতিতে জায়গা করে নেয়। ফলে রাজনীতি কলুষিত হয়। দুঃখজনক হলেও মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না। শিক্ষার্থীদের প্রথম রাজনীতি হতে হবে পড়ালেখা। শিক্ষার্থীদের কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। এসব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন বিপথে চলে না যায়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করবেন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী বলেন, মিরসরাই কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলেজ ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি কলেজের উন্নয়নে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উত্তম কুমার চৌধুরী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রোভার মেট রবিউল হোসেন। গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রী সিনহা এবং ত্রিপিটক পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বাবলু বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া কলেজের শিক্ষার্থী নূর নবী বক্তব্য দেন।

প্রধান অতিথি কলেজে পৌঁছালে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মোনাজাতের মাধ্যমে মূল ফটকের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিরসরাই কলেজ মসজিদের খতিব ও মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মিরসরাই কলেজকে জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাজনীন খানম অহনা, দ্বিতীয় হন হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন এবং তৃতীয় হন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সুলতানা।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে