ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় মোট ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো দেখুন

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর

ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ

বনশ্রী আবাসন মেলা ২০২৬: ফ্ল্যাট ও প্রকল্পে সর্বোচ্চ ২৫% ছাড়, থাকছে ফ্রিজ-এসি-আইফোনসহ আকর্ষণীয় উপহার

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ঢাকায় শুরু হতে যাচ্ছে বনশ্রী আবাসন মেলা ২০২৬।** আগামী ১৯