মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছাপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা রাজীব দে, হিমেল দাশ ও শাকিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া জরুরি। এ ক্ষেত্রে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করতে পারে।

এ সময় শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পুবালী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, সুযোগ-সুবিধা ও বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের কৌতূহল দূর করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরো দেখুন

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার